Pink Card Update: পিঙ্ক কার্ডের নতুন নিয়ম, আবেদন প্রক্রিয়া ও ফ্রি বাস সুবিধা

১০ জুলাই , ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৫ মিনিট
পিঙ্ক কার্ড নতুন নিয়ম ২০২৬

পিঙ্ক কার্ড নিয়ে বড় আপডেট। এবার বাংলার মহিলাদের ফ্রি বাস সফরে আসছে অনেকটা বদল। যাঁরা এই সুযোগটা নিয়মিত নেন, তাঁদের জন্য কিছু নিয়মও বদলাচ্ছে। নতুন নিয়মগুলো জানলে সুবিধা নিতে পারবেন, না জানলে মিস করবেন।

পটপরিবর্তনের পর, বিনামূল্যে বাস সফর মহিলাদের জন্য বোধহয় সবচেয়ে বড় স্বস্তির খবর ছিল। এবার সেই পুরনো পরিষেবা পাচ্ছে আইনি কাঠামো, আরও পরিষ্কার নিয়ম। দার্জিলিং থেকে দিঘা — গোটা রাজ্যে সরকারি বাসে মহিলারা ফ্রি যাতায়াত করতে পারবেন, সেটা আগেও জানতেন অনেকেই। এবার আরও নিয়মতান্ত্রিক হচ্ছে গোটা ব্যাপারটা। শুভেন্দু অধিকারীর সরকার এই সুবিধা সুরক্ষিত করার জন্য আনছে 'পিঙ্ক কার্ড'

পিঙ্ক কার্ড আসলে কী?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় নাগরিক মহিলা ও ছাত্রছাত্রীদের জন্য এই কার্ড। আগে বাসে উঠলেই সুবিধা মিলত, এবার আবেদন করেই কার্ড নিতে হবে, নয়তো ফ্রি সফর থেকে বঞ্চিত হতে পারেন।

কোথায়, কতটা ফ্রি মিলবে?

পিঙ্ক কার্ড চালু হলে, রাজ্যের তিনটি সরকারি বাস সংস্থায়ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC), দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ সংস্থার বাসে — মহিলারা শুধু কার্ড দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

সহজ কথায়: কাজে, কলেজে বা কোথাও ঘুরতে যেতে হলে আর ভাড়া নিয়ে ভাবনা নেই, শুধু সময় থাকতেই কার্ডটা বানিয়ে নিতে হবে। বদলটা জানা থাকলেই সুবিধাটা হাতছাড়া হবে না।

আবেদনের জন্য কী কী নথি লাগবে?

নবান্ন বলছে, 'পিঙ্ক কার্ড'-এর জন্য ফর্মের সঙ্গে একটা পাসপোর্ট সাইজ রঙিন ছবি অবশ্যই জমা দিতে হবে। নিজের ভোটার আইডি, প্যান কার্ড, কিংবা পাসপোর্টের কপি, এগুলোর মধ্যে যেকোনোটা ঠিকমতো সঙ্গে রাখলে ভাল। দেখাতে হতে পারে।

আবেদন কোথায় করবেন?

আপাতত, পুরো প্রক্রিয়া অফলাইনে হচ্ছে। মানে, আপনার কাছের ব্লক উন্নয়ন অফিস (BDO), মহকুমা শাসক অফিস (SDO) অথবা পুরসভা বা মিউনিসিপ্যালিটি অফিসে সরাসরি গিয়ে আবেদন জমা দিতে হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা: খুব শিগগিরই রাজ্য সরকার 'অন্নপূর্ণা' প্রকল্পের মতো এই পিঙ্ক কার্ডের জন্যও অনলাইন পোর্টাল করবে। তখন ঘরে বসেই সব কাজ সেরে ফেলা যাবে।

কবে থেকে শুরু হবে?

সরকার এখনও এই কার্ড চালুর বিষয়ে নীতিগত কথা বললেও, নির্দিষ্ট কবে থেকে আবেদন নেওয়া হবে তা এখনো জানায়নি। অফিসিয়াল ঘোষণা বা নোটিশও আসেনি। কিন্তু প্রশাসনের লোকজন বলছে, সাধারণ মানুষের সুবিধার জন্য পরিবহন দপ্তর খুব দ্রুতই আবেদন শুরু করবে

পিঙ্ক কার্ড – সাধারণ প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: পিঙ্ক কার্ড কী?

পিঙ্ক কার্ড হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যার মাধ্যমে রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

প্রশ্ন ২: পিঙ্ক কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় নাগরিক মহিলারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৩: পিঙ্ক কার্ড কোথায় আবেদন করতে হবে?

বর্তমানে অফলাইন প্রক্রিয়ায় BDO, SDO বা পুরসভা অফিসে গিয়ে আবেদন করতে হবে। শিগগিরই অনলাইন পোর্টাল চালু হবে।

প্রশ্ন ৪: কী কী নথি লাগবে?

পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি/প্যান কার্ড/পাসপোর্টের কপি —এসব লাগবে।

প্রশ্ন ৫: কোন বাসে এই সুবিধা মিলবে?

WBTC, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ সংস্থার বাসে এই সুবিধা মিলবে।

প্রশ্ন ৬: আবেদন শুরু কবে হবে?

এখনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। তবে খুব দ্রুত আবেদন শুরু হবে বলে প্রশাসন জানিয়েছে।

গুরুত্বপূর্ণ ব্লগ লিংক

কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? আয়ুষ্মমান কার্ড সরকারি সুবিধা পেতে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে? যুবশক্তি প্রকল্প ২০২৬ অনলাইন আবেদন yuva shakti card apply onlin বার্ধক্য ভাতা কিভাবে চেক করবেন? সহজ ভাষায় স্ট্যাটাস | Bardhoka vata status check অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করুন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (krishak bandhu status check) মিড ডে মিল স্কিম (mid day meal scheme) তপশিলী বন্ধু প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার: এক বাড়িতে শাশুড়ি-বউমা – দুজনেই কি পাবেন? পশ্চিমবঙ্গ পিঙ্ক কার্ড – Pink Card Status Check স্টুডেন্ট ক্রেডিট কার্ড Student credit card apply সুকন্যা সমৃদ্ধি যোজনা Sukanya Samriddhi Yojana প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা | PM Ujjwala Yojana apply online VB–G RAM G: ভিবি-জি রাম জি প্রকল্প Pink card apply west bengal পিঙ্ক কার্ড Annapurna Bhandar update news অন্নপূর্ণা ভান্ডার যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) সরকারি চাকরি ২০২৬ WB Gram Panchayat Recruitment 2026 চাকরি Jobs অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ২০২৬ অন্নপূর্ণা যোজনায় আবেদন বাতিল? অন্নপূর্ণা ভাণ্ডার:তিনটি 'হ্যাঁ' ঘরের সমস্যা ও সমাধান বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ৩০০০ টাকা বার্ধক্য ভাতা ২০২৬ কঠোর ভেরিফিকেশন, অগাষ্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে এই মহিলাদের? Annapurna Bhandar Under Enquiry: 'আন্ডার এনকোয়ারি' স্ট্যাটাস ও ফিল্ড ভেরিফিকেশন শুরু Annapurna Yojona : কোন চাকরি, বেতন বা পেনশন থাকলে নাম বাদ পড়তে পারে জানুন Pradhan mantri awas yojana: বকেয়া ২য় কিস্তির টাকা আসছে? PM Shri Schools পিএম শ্রী স্কুল অন্নপূর্ণা ভাণ্ডার: তৃতীয় কিস্তি, বাতিলের পুনর্বিবেচনা যুব শক্তি ভরসা কার্ড ২০২৬: ৩০০০ টাকা ভাতা মিড-ডে মিলে ডিম বাদ? পুষ্টি নাকি রাজনীতি PDIL নিয়োগ ২০২৬ অন্নপূর্ণা পোর্টালে 'এডিট' অপশন EPFO Pension 2026 Annapurna Bhandar Edit Option: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় সুখবর যুবশক্তি প্রকল্পে মেয়েরাও পাবেন? অন্নপূর্ণা যোজনায় বড় পরিবর্তন: সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা বাদ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বাতিলের পর পুনরায় কি আবেদন করা যাবে? ৩০০০ টাকা হাতছাড়া? PM SHRI Scheme: পশ্চিমবঙ্গে ১,০০০ স্কুল আধুনিক হবে – কী কী সুবিধা পাবে? PM Awas Yojana 2.0 PM Mudra Yojana Pink Card Update

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, ডিজিটাল পরিষেবা এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Government Scheme Researcher ✓ Updated Information