তপশিলী বন্ধু প্রকল্প ২০২৬ – আবেদন, যোগ্যতা, নথি ও স্ট্যাটাস চেক

২৬ জুন, ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৪ মিনিট
তপশিলী বন্ধু প্রকল্প

পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলো সমাজকল্যাণমূলক প্রকল্প চালায়, তারমধ্যে তপশিলী বন্ধু প্রকল্পটা বেশ গুরুত্বপূর্ণ। এটা ২০২০ সালে শুরু হয়। প্রকল্পের মূল লক্ষ্য তপশিলী জাতিভুক্ত, ৬০ বছরের বেশি বয়সী মানুষদের সামাজিক সুরক্ষা দিয়ে সহায়তা করা। সহজ কথায়, এটা একটা পেনশন প্রকল্প—কিন্তু শুধু তপশিলী জাতির প্রবীণদের জন্য।

অনেকে এই প্রকল্পকে “পশ্চিমবঙ্গ তপশিলী জাতি পেনশন প্রকল্প” বা “তপশিলী বন্ধু বার্ধক্য পেনশন প্রকল্প”ও বলেন। এখানে, যোগ্য ব্যক্তিরা মাসে ১০০০ টাকা পেনশন পান।

কে কে আবেদন করতে পারবেন? Tapasili Bandhu status check

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • তপশিলী জাতি ভুক্ত হতে হবে
  • বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে
  • অন্য কোনো সরকারি পেনশন পেলে চলবে না

আবেদন করতে গেলে কিছু ডকুমেন্ট লাগবে

  • থাকার ঠিকানার প্রমাণ
  • আধার কার্ড
  • ডিজিটাল রেশন কার্ড
  • জাত-শংসাপত্র
  • ভোটার আইডি (বয়সের প্রমাণ হিসেবে)
  • মোবাইল নম্বর
  • আয়ের শংসাপত্র
  • ব্যাংক অ্যাকাউন্টের কাগজ
  • এক কপি পাসপোর্ট সাইজ ছবি
🔹 আবেদনপত্রটা কোথায় পাবেন?
ব্লক ডেভেলপমেন্ট অফিস, সাব ডিভিশনাল অফিস, বা কলকাতা মিউনিসিপ্যাল কমিশনার অফিসে গিয়ে ফ্রি-তে সংগ্রহ করতে পারেন। ফর্মটি ভালোভাবে পূরণ করে, সব ডকুমেন্ট লাগিয়ে, আবার সেই অফিসেই জমা দিন। এরপর কর্মকর্তা সব কিছু যাচাই করে দেখবেন। কাগজপত্র ঠিক থাকলে, প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১০০০ টাকা করে পেনশন চলে যাবে।

কোনো সমস্যা হলে বা তথ্য লাগলে, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের হেল্পলাইন নম্বরে (০৩৩-২৩৩৭১০৪০) ফোন করা যায়। অফিসের ঠিকানা: ডিজে-৪, সেক্টর-২, প্রশাসনিক ভবন, বিধাননগর, সল্টলেক, কলকাতা-৭০০০৯১। আরও তথ্য ও নির্দেশিকা পাবেন সরকারি ওয়েবসাইটে—https://www.anagrasarkalyan.gov.in/

তপশিলি বন্ধু পেনশনের স্ট্যাটাস চেক কিভাবে করবেন?

তপশিলি বন্ধু পেনশনের স্ট্যাটাস চেক করতে গেলে খুব একটা ঝামেলা নেই। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ‘জয় বাংলা’ পোর্টালে যেতে হবে। যেখান থেকে সরাসরি ‘Application Status’ বা ‘Beneficiary Search’ অপশনে গেলেই হবে। এখন, আপনাকে শুধু Beneficiary ID, আধার নম্বর, অথবা আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরটা লিখতে হবে। এরপর ‘Submit’ চাপলেই আপনার আবেদনের বর্তমান অবস্থা—মানে অ্যাপ্রুভড হয়েছে নাকি পেন্ডিং আছে, এমনকি পেমেন্ট হয়েছে কি না—সবকিছু চোখের সামনে চলে আসবে।

একটু গোছানোভাবে ধাপগুলো বললে:

  1. প্রথমে অফিসিয়াল জয় বাংলা পোর্টাল খুলুন।
  2. হোমপেজে গিয়ে ‘Track Status’ বা ‘Track Application’ লিখা অপশনে ক্লিক করুন।
  3. স্কিম লিস্ট থেকে ‘Taposili Bandhu’ সিলেক্ট করলেই হবে।
  4. এবার Beneficiary ID, আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে দিন।
  5. ‘Submit’ ক্লিক করলেই সঙ্গে সঙ্গে জানতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে আছে।
🔹 যদি ওয়েবসাইটে দেখে কোনো সমস্যা হয়
তাহলে চিন্তার কিছু নেই। সরাসরি আপনার স্থানীয় বিডিও অফিস বা পৌরসভা অফিসে যান—যেখান থেকে আবেদন জমা দিয়েছিলেন—ওরা সহজেই জানাবে ভাতার স্ট্যাটাস কী অবস্থায় আছে।

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, ডিজিটাল পরিষেবা এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Government Scheme Researcher ✓ Updated Information