প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY) – সুবিধা, আবেদন প্রক্রিয়া ও FAQ

৩ জুলাই , ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৮ মিনিট
PMFBY প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধা কী, কারা পাবেন, কীভাবে আবেদন করবেন—এসব নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। আসলে, বাংলার জন্য এ এক বড় খবর। এবার থেকে রাজ্যের কৃষকরাও এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পটা চালু করেন। আগে ছিল দুটো সরকারি প্রকল্প—জাতীয় কৃষি বিমা প্রকল্প (NAIS) আর সংশোধিত জাতীয় কৃষি বীমা প্রকল্প (MNAIS)। সেগুলো বাদ দিয়ে নতুনভাবে তৈরি হয়েছে 'প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা'। এতদিন দেশের অন্য রাজ্যে চালু ছিল, এবার বাংলাতেও মিলবে। প্রায় ৫০ লাখ কৃষক উপকৃত হবেন বলে জানাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী মোদি ২০শে জুন হুগলির তারকেশ্বরে এই স্কিম চালুর ঘোষণার পাশাপাশি, কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করেন। এই বীমা প্রকল্পে যোগ দিলে বাংলার কৃষকদের জন্য অনেকটাই স্বস্তি আসবে। চিন্তার কিছু নেই, খরা, বন্যা বা শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হলেও সরকার ক্ষতিপূরণের দায়িত্ব নেবে।

কেন কাজে লাগবে এই প্রকল্প?

প্রথম কথা, এই স্কিম আর্থিক সুরক্ষা দেয়। বৃষ্টি-ঝড়-বন্যা হোক বা পোকার আক্রমণে ফসল নষ্ট—সবক্ষেত্রেই টাকা পাওয়া যাবে। শিলাবৃষ্টি, ভূমিধস, বা মেঘভাঙা বৃষ্টির মতো দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ মিলবে। এমনকি, ফসল কেটে মাঠে রাখার পরও যদি ঝড় বা বৃষ্টির জন্য ফসল নষ্ট হয়, সরকার ১৪ দিন পর্যন্ত সুরক্ষা দেয়।

আর সুবিধার কথা বললেই আসে প্রিমিয়ামের বিষয়টা। নির্ধারিত ফসলের জন্য প্রিমিয়াম অল্পই—রবি ফসলের জন্য ১.৫%, খরিফ ফসলের জন্য ২% আর অর্থকরী বা উদ্যান ফসলের জন্য ৫%। বাকি টাকা কেন্দ্র আর রাজ্য সরকার মিলে দেবে। তাই চাষিরা আর্থিক চাপ ছাড়াই ফসল বীমা করাতে পারবেন।

পর্যাপ্ত টাকা হাতে থাকায়, কৃষকদের আয়ও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। নতুন মরশুমে চাষ করতে ঋণের প্রয়োজন পড়বে না।

কীভাবে আবেদন করবেন আর কী কী কাগজ লাগবে?

জানি, সবার মনেই এই প্রশ্নটা ঘুরছে। আপনি চাইলে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারেন। সাধারণত, কৃষি দফতর বা উক্তি ব্যাঙ্কের শাখা থেকে আবেদন করা যায়। আবেদন করতে দরকার—ভোটার আইডি, জমির দলিল বা পাট্টা, ব্যাংক অ্যাকাউন্টের কাগজ, আর ভোটার বা আধার কার্ড। সব কিছু ঠিকঠাক থাকলেই ফসল বীমার সুবিধা পাবেন।

সংক্ষেপে, নতুন এই স্কিম বাংলা কৃষকদের জন্য একটা বড় সুরক্ষা কবচ। ফসল নষ্ট হলে আর মাথায় হাত দেওয়া লাগবে না—সরকার পাশে থাকবে।

প্রযুক্তির স্মার্ট ব্যবহার

প্রকল্পে আধুনিক প্রযুক্তি খুব সচেতনভাবে এনেছে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আর দ্রুত সুবিধা পৌঁছে দেওয়ার জন্য।

  • ক্রপ ইনসুরেন্স অ্যাপ: কৃষকরা এখন আর দপ্তরের পেছনে ছুটতে হয় না। ফোনে এই অ্যাপ খুলেই বিমার জন্য আবেদন করতে পারেন, আর ফসল নষ্ট হলে সেটার খবরও সরাসরি দিতে পারেন।
  • ড্রোন আর স্যাটেলাইট ইমেজ: ফসলের কী অবস্থা, সত্যিই ক্ষতি হয়েছে কিনা—সবকিছু এখন খুব সহজে দেখা যায় এসব টুলস দিয়ে। বিমা ক্লেমও তাড়াতাড়ি মিটে যায়।
  • ন্যাশনাল ক্রপ ইনসুরেন্স পোর্টাল (NCIP): সব তথ্য রাখা হচ্ছে এই ডিজিটাল পোর্টালে। মানে, সব ফাইল, কাগজপত্র বা হিসাবপত্তর এখন এক জায়গায় মিলবে।

কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পটা মূলত যেকোনো কৃষিজীবী মানুষের জন্য। আগে কেবল যাঁরা ব্যাংক থেকে কৃষিঋণ নিতেন, তাঁরাই বাধ্যতামূলকভাবে এই সুবিধা পেতেন। এখন আবার কেউ চাইলে, সবাই নিজে থেকে যোগ দিতে পারেন।

ওয়ান উইন্ডো প্ল্যাটফর্ম বলে একটা সুবিধা আছে। www.pmfby.gov.in ওয়েবসাইটে ঢুকলেই এখানেই প্রিমিয়াম, ব্যাংকিং, পেমেন্ট—সব তথ্য পাওয়া যায়। লগ ইনও কেবল নিজের মোবাইল নম্বর দিলেই হয়।

অনলাইনে আবেদন করার ধাপ

  • PMFBY পোর্টালে ঢোকুন (pmfby.gov.in).
  • 'ফার্মার কর্নার'-এ যান, মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  • নিজের নাম-ঠিকানা, জমির বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন।
  • দরকারি নথিপত্র (আধার, জমির কাগজ, ব্যাংক পাসবুক) আপলোড করুন।
  • প্রিমিয়াম দিয়ে দিন আর ফর্ম জমা পড়ল।

অফলাইনে করতে চাইলে সমস্যা নেই। আপনি পাশের কৃষি দফতর, ব্যাংক বা যে কোনো কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে আবেদন করতে পারেন।

দ্রুত সহায়তা পেতে: PMFBY প্রকল্পের জন্য ৪৪৪৭ নম্বরে ফোন করুন, অথবা ৭০৬৫৫১৪৪৪৭ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও সাহায্য পাবেন।

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নিয়ে প্রশ্নোত্তর (FAQ)

১. প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কীভাবে আবেদন করবেন?

এই যোজনায় আবেদন করা যায় দুইভাবে — অনলাইনে বা সরাসরি। সরকারি ওয়েবসাইট https://pmfby.gov.in/ খুলে 'Farmer Corner'-এ গিয়ে মোবাইল নম্বর আর আধার নম্বর দিলে নাম নথিভুক্ত করা যায়। আপনি চাইলে নিজের ব্যাঙ্কেও যোগাযোগ করতে পারেন, যেখানে অ্যাকাউন্ট বা কৃষি ঋণ আছে। কিংবা এলাকার কোনও সাধারণ পরিষেবা কেন্দ্রে (CSC) প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলেই সেখান থেকে আবেদন করা সম্ভব।

২. আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে?

আবেদনের জন্য চাই আধার কার্ড, জমির দলিল বা রেকর্ড সংক্রান্ত নথি আর ব্যাঙ্ক পাসবুক।

৩. PMFBY প্রকল্পে সাহায্য পেতে কী করবেন?

যেকোনো সহযোগিতার জন্য সরাসরি ৪৪৪৭ নম্বরে ফোন করুন, অথবা ৭০৬৫৫১৪৪৪৭ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও সাহায্য পাবেন।

৪. কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

এখন রাজ্যের সব ধরনের কৃষক এই স্কিমে যুক্ত হতে পারেন। আগে যাঁরা ঋণ নিয়েছিলেন তাঁদের জন্য এটা বাধ্যতামূলক ছিল, এখন আর তা নয় — সবার জন্য খুলে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ ব্লগ লিংক

কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? আয়ুষ্মমান কার্ড সরকারি সুবিধা পেতে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে? যুবশক্তি প্রকল্প ২০২৬ অনলাইন আবেদন yuva shakti card apply onlin বার্ধক্য ভাতা কিভাবে চেক করবেন? সহজ ভাষায় স্ট্যাটাস | Bardhoka vata status check অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করুন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (krishak bandhu status check) মিড ডে মিল স্কিম (mid day meal scheme) তপশিলী বন্ধু প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার: এক বাড়িতে শাশুড়ি-বউমা – দুজনেই কি পাবেন? পশ্চিমবঙ্গ পিঙ্ক কার্ড – Pink Card Status Check স্টুডেন্ট ক্রেডিট কার্ড Student credit card apply সুকন্যা সমৃদ্ধি যোজনা Sukanya Samriddhi Yojana প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা | PM Ujjwala Yojana apply online VB–G RAM G: ভিবি-জি রাম জি প্রকল্প Pink card apply west bengal পিঙ্ক কার্ড Annapurna Bhandar update news অন্নপূর্ণা ভান্ডার যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY)

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, ডিজিটাল পরিষেবা এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Government Scheme Researcher ✓ Updated Information