সরকারি সুবিধা পেতে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’ – আয়ুষ্মান ভারত, স্টুডেন্ট ক্রেডিট কার্ডসহ একাধিক প্রকল্পে আবেদন

১৫ জুন, ২০২৬ Earning Online Tech ডেস্ক পড়তে ৩ মিনিট
jan kalyan shivir government benefits

অনেকেই ভাবছেন সরকারি প্রকল্প চালু তো হল কিন্তু আবেদন কীভাবে করতে হবে? তবে যাঁরা আবেদন করতে চান তাঁদের জন্য সুখবর। আগামী তিন দিনব্যাপি শুরু হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’ (Jan Kalyan Shivir)। এই শিবির শুরু হবে আগামী সোমবার থেকে। সাধারণ মানুষের সুবিধার স্বার্থে এই শিবির বলেই জানানো হয়েছে সরকারের তরফে।

পশ্চিমবঙ্গে ক্ষমতা বদল হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি বিভিন্ন পরিষেবা যাতে সাধারণ মানুষ আরও দ্রুত পায় এবং সহজ হয় সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের নানান ব্লকে এই বিশেষ শিবিরের আয়োজন করা হবে বলেই জানানো হয়েছে। যাঁরা এখনও পর্যন্ত সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা কৃষি সংক্রান্ত প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেননি – এই শিবির তাঁদের জন্য।

শিবিরের সময়সূচী: আগামী সোমবার থেকে বুধবার – তিন দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন ব্লকে এই শিবির অনুষ্ঠিত হবে। আপনার নিকটস্থ ব্লক অফিস বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে শিবিরের সঠিক ঠিকানা জেনে নিন।

এই শিবিরে কী কী আবেদন করা যাবে?

  • আয়ুষ্মান ভারত – ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা কার্ডের জন্য আবেদন।
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড – উচ্চশিক্ষার জন্য ঋণ সুবিধা।
  • আধার নিবন্ধন ও সংশোধন – আধার কার্ড সংক্রান্ত যেকোনো কাজ।
  • নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) – আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সহায়তা।
  • জমির রেকর্ডের মিউটেশন এবং পাট্টা – ভূমি দফতরের মাধ্যমে জমির পাট্টার জন্য আবেদন।
  • ই-শ্রম কার্ড – শ্রম দফতরের ই-শ্রম কার্ড তৈরির সুবিধা।
  • প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন (PM Shram Yogi Maan-dhan) – জাতীয় সামাজিক সহায়তা প্রোগ্রামের জন্য আবেদন।

আয়ুষ্মান ভারত জব কার্ড ও অন্নপূর্ণা ভাণ্ডার

অন্নপূর্ণা ভান্ডারআয়ুষ্মান জব কার্ডের জন্য আবেদন করতে চাইলে এই শিবিরে সরাসরি আবেদন করা যাবে। বিশেষ করে যাঁরা এখনও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসিক ৩,০০০ টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারেননি, তাঁরা এই সুযোগে ফর্ম জমা দিতে পারবেন। শিবিরে সংশ্লিষ্ট কর্মীরা ফর্ম পূরণে সাহায্য করবেন।

প্রশাসনিক তদারকি: এই কর্মসূচি যাতে সঠিকভাবে চালানো যায় এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির জন্য রাজ্যের বিভিন্ন জেলায় সিনিয়র আইএএস কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠে শিবিরের প্রস্তুতি এবং পরিচালনার তদারকির দায়িত্বে থাকবেন তাঁরা। রবিবার সংশ্লিষ্ট জেলায় পৌঁছে প্রস্তুতি সংক্রান্ত আলোচনা করবেন কর্মকর্তারা।

কিভাবে শিবিরে অংশ নেবেন?

আপনার নিকটস্থ ব্লক অফিস, পঞ্চায়েত অফিস বা স্থানীয় প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করে শিবিরের সঠিক ঠিকানা ও সময় জেনে নিন। প্রয়োজনীয় নথি (আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ফটোগ্রাফ) সঙ্গে নিয়ে শিবিরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রকল্পের আবেদন ফর্ম জমা দিন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিটি শিবিরে সকল সরকারি পরিষেবার জন্য আলাদা কাউন্টার থাকবে। ফলে খুব সহজেই আপনি আপনার প্রয়োজনীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

কেন এই শিবির গুরুত্বপূর্ণ?

পশ্চিমবঙ্গের বহু সাধারণ মানুষ এখনও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। কারণ – অনলাইন আবেদন প্রক্রিয়া জটিল, নথি জমা দেওয়ার জায়গা সম্পর্কে সঠিক তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতা। এই জনকল্যাণ শিবির সরাসরি মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার একটি বড় উদ্যোগ। এখানে মাঠের কর্মকর্তারা ফর্ম পূরণ, নথি যাচাই এবং আবেদন জমা দেওয়ার সব কাজ করে দেবেন।

এখন এই শিবির কতটা কার্যকরী হবে এবং সাধারণ মানুষ এর দ্বারা কতটা উপকৃত হবেন, সেটা সময়ই বলে দেবে। তবে সরকারি তরফে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।

নিকটস্থ শিবিরের ঠিকানা জানুন হেল্পলাইন: ১৯৬৭

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

গুরুত্বপূর্ণ প্রকল্পের সরাসরি লিংক

বিধবা ভাতা আবেদন আয়ুষ্মমান কার্ড যুবশক্তি ভরসা কার্ড প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প তালিকার্ড কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? জনকল্যাণ শিবির
Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, ডিজিটাল পরিষেবা এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Government Scheme Researcher ✓ Updated Information