PM SHRI Scheme: পশ্চিমবঙ্গে ১,০০০ স্কুল আধুনিক হবে – কী কী সুবিধা পাবে?

১০ জুলাই , ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৬ মিনিট
PM SHRI Scheme পশ্চিমবঙ্গ

ফের আলোচনায় PM SHRI! কী এই প্রকল্প, কেন ১,০০০ সরকারি স্কুলকে আধুনিক করার পরিকল্পনা? পশ্চিমবঙ্গে প্রায় ১,০০০ সরকারি স্কুলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রের PM SHRI (Pradhan Mantri Schools for Rising India) প্রকল্পে এবার এসব স্কুল আধুনিক আর পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নেবে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশন (ভবানীপুর)-কে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা প্রকাশ্যে আসার পর, PM SHRI আবারো সংবাদের শিরোনামে। তাহলে, আসলে কী এই প্রকল্প? কোন স্কুল এতে সুযোগ পেতে পারে, আর ঠিক কি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা?

PM SHRI প্রকল্পটা আসলে কী?
২০২২ সালে কেন্দ্র সরকার 'Pradhan Mantri Schools for Rising India' নামের এই বড় শিক্ষা প্রকল্পটা চালু করে। উদ্দেশ্য একটাই—দেশের বাছাই করা সরকারি স্কুলগুলোকে আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, আর ডিজিটাল শিক্ষার ছোঁয়ায় 'মডেল স্কুল'-এ পরিণত করা, ঠিক জাতীয় শিক্ষা নীতি (NEP 2020)-এর আদর্শ মতো।

এই প্রকল্প কেন দরকার?

শুধু পুরনো স্কুলবাড়ি রং করা বা ঘষামাজা নয়—শিক্ষার মান বাড়ানো, ছাত্রছাত্রীদের প্রযুক্তি-নির্ভর নতুন ধারায় নিয়ে আসা, আর ভবিষ্যতের কর্মজীবনের জন্য প্রস্তুত করাই এখানে মূল লক্ষ্য। দেশের বাকি সরকারি স্কুলগুলো যেন এই মডেল গুলো দেখে অনুপ্রাণিত হতে পারে, সেই কারণেই এত আয়োজন।

নির্বাচিত স্কুলগুলো কী কী সুবিধা পাবে?

এই প্রকল্পের আওতায় স্কুলগুলো একে একে পাবে—

  • স্মার্ট ক্লাসরুম
  • ডিজিটাল আর আইসিটি-ভিত্তিক শিক্ষা
  • আধুনিক বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব
  • উন্নত লাইব্রেরি
  • দক্ষতা বাড়ানোর জন্য স্কিল এডুকেশন
  • খেলাধুলা আর সহ-শিক্ষামূলক আধুনিক পরিকাঠামো
  • সবুজ, পরিবেশ-বান্ধব ক্যাম্পাস
  • বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা
  • শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের সুযোগ

এক কথায়: প্রযুক্তি আর নতুন প্রজন্মের চাহিদা মাথায় রেখে সবরকম প্রস্তুতি এখানে থাকবে।

পশ্চিমবঙ্গে কী হতে চলেছে?

নতুন সরকার কেন্দ্রে চুক্তি করার পরই রাজ্যে PM SHRI প্রকল্প চালু হয়েছে। শিক্ষা দফতরের খবর অনুযায়ী, প্রথম দফায় প্রায় ১,০০০ সরকারি স্কুল এই কর্মসূচির আওতায় আসবে। ধাপে ধাপে স্কুলগুলোর পরিকাঠামো, প্রযুক্তিগত সুবিধা আর শিক্ষার মান বাড়ানোর কাজ শুরু হচ্ছে।

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন যুগের সূচনা করার আশা নিয়ে এগোচ্ছে PM SHRI প্রকল্প।

মিত্র ইনস্টিটিউশন কেন আলোচনায়?

মিত্র ইনস্টিটিউশন হঠাৎ আবার আলোচনায় উঠে এসেছে। দক্ষিণ কলকাতার এই পুরোনো স্কুলটিকে PM SHRI প্রকল্পের তালিকায় রাখার জন্য সম্প্রতি শিক্ষা দফতরে সুপারিশ পাঠানো হয়েছে। স্কুলের একশো বছরের বেশি ইতিহাস আছে, তার উপরে পরিকাঠামোও একটু নতুন করে সাজানো দরকার—এই কারণেই হয়তো একেবারে শুরুর দিকেই নাম উঠল মিত্র ইনস্টিটিউনের। তবে, এখনো চূড়ান্ত গ্রীন সিগন্যাল আসেনি।

কীভাবে স্কুল নির্বাচিত হয়?

এখানে সব সরকারি স্কুল আপনাতেই এই প্রকল্পে ঢুকে যেতে পারে না। কেন্দ্র আর রাজ্য যৌথভাবে একটা মানদণ্ড ঠিক করেছে। স্কুলে পড়াশোনার মান, বিল্ডিং বা ক্লাসঘরের অবস্থা, ভবিষ্যতে আরও ভালো করার সুযোগ—এসব খুঁটিয়ে দেখে কয়েকটা স্কুল বেছে নেওয়া হয়।

নির্বাচন প্রক্রিয়া: সব ঠিকঠাক থাকলে তবেই গ্রিন সিগন্যাল। তখন বরাদ্দ টাকা দিয়ে পরিকাঠামো, ক্লাসরুম, প্রযুক্তি—এসব ঢেলে সাজানো হয়।

শিক্ষক-অভিভাবকদের আশা

এই PM SHRI প্রকল্প নিয়ে শিক্ষক, পড়ুয়া, এমনকি অভিভাবকদের মধ্যেও অনেক আশার কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, ঠিকভাবে বাস্তবায়ন হলে সরকারি স্কুলের ছবি বদলে যেতে পারে। আধুনিক ক্লাসরুম, নতুন প্রযুক্তি, কাজের উপযোগী সিলেবাস—এসব থাকলে ছেলেমেয়েরা ভবিষ্যতের জন্য অনেক ভালোভাবে তৈরি হতে পারবে। এখন দেখার, বাকি কোন কোন স্কুল চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয়।

PM SHRI Scheme – সাধারণ প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: PM SHRI প্রকল্পটি কী?

Pradhan Mantri Schools for Rising India (PM SHRI) হলো কেন্দ্র সরকারের একটি উদ্যোগ, যেখানে দেশের বাছাই করা সরকারি স্কুলগুলোকে NEP 2020-এর আদর্শে আধুনিক ও মডেল স্কুলে রূপান্তরিত করা হচ্ছে।

প্রশ্ন ২: পশ্চিমবঙ্গে কতগুলো স্কুল এই প্রকল্পের আওতায় আসবে?

প্রথম দফায় প্রায় ১,০০০ সরকারি স্কুল এই প্রকল্পের আওতায় আসবে বলে জানা গেছে।

প্রশ্ন ৩: নির্বাচিত স্কুলগুলো কী কী সুবিধা পাবে?

স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল শিক্ষা, আধুনিক ল্যাব, উন্নত লাইব্রেরি, স্কিল এডুকেশন, খেলাধুলার পরিকাঠামো, পরিবেশ-বান্ধব ক্যাম্পাস, বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রদের জন্য ব্যবস্থা ও শিক্ষক প্রশিক্ষণ—এসব সুবিধা পাবে।

প্রশ্ন ৪: মিত্র ইনস্টিটিউশন কেন আলোচনায়?

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনকে PM SHRI প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ পাঠানো হয়েছে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন আসেনি।

প্রশ্ন ৫: স্কুল নির্বাচনের মানদণ্ড কী?

পড়াশোনার মান, পরিকাঠামোর অবস্থা, ভবিষ্যতে উন্নতির সুযোগ—এসব মানদণ্ডে স্কুলগুলোকে যাচাই করে নির্বাচিত করা হয়।

গুরুত্বপূর্ণ ব্লগ লিংক

কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না? আয়ুষ্মমান কার্ড সরকারি সুবিধা পেতে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে? যুবশক্তি প্রকল্প ২০২৬ অনলাইন আবেদন yuva shakti card apply onlin বার্ধক্য ভাতা কিভাবে চেক করবেন? সহজ ভাষায় স্ট্যাটাস | Bardhoka vata status check অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করুন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (krishak bandhu status check) মিড ডে মিল স্কিম (mid day meal scheme) তপশিলী বন্ধু প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার: এক বাড়িতে শাশুড়ি-বউমা – দুজনেই কি পাবেন? পশ্চিমবঙ্গ পিঙ্ক কার্ড – Pink Card Status Check স্টুডেন্ট ক্রেডিট কার্ড Student credit card apply সুকন্যা সমৃদ্ধি যোজনা Sukanya Samriddhi Yojana প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা | PM Ujjwala Yojana apply online VB–G RAM G: ভিবি-জি রাম জি প্রকল্প Pink card apply west bengal পিঙ্ক কার্ড Annapurna Bhandar update news অন্নপূর্ণা ভান্ডার যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) সরকারি চাকরি ২০২৬ WB Gram Panchayat Recruitment 2026 চাকরি Jobs অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ২০২৬ অন্নপূর্ণা যোজনায় আবেদন বাতিল? অন্নপূর্ণা ভাণ্ডার:তিনটি 'হ্যাঁ' ঘরের সমস্যা ও সমাধান বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ৩০০০ টাকা বার্ধক্য ভাতা ২০২৬ কঠোর ভেরিফিকেশন, অগাষ্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে এই মহিলাদের? Annapurna Bhandar Under Enquiry: 'আন্ডার এনকোয়ারি' স্ট্যাটাস ও ফিল্ড ভেরিফিকেশন শুরু Annapurna Yojona : কোন চাকরি, বেতন বা পেনশন থাকলে নাম বাদ পড়তে পারে জানুন Pradhan mantri awas yojana: বকেয়া ২য় কিস্তির টাকা আসছে? PM Shri Schools পিএম শ্রী স্কুল অন্নপূর্ণা ভাণ্ডার: তৃতীয় কিস্তি, বাতিলের পুনর্বিবেচনা যুব শক্তি ভরসা কার্ড ২০২৬: ৩০০০ টাকা ভাতা মিড-ডে মিলে ডিম বাদ? পুষ্টি নাকি রাজনীতি PDIL নিয়োগ ২০২৬ অন্নপূর্ণা পোর্টালে 'এডিট' অপশন EPFO Pension 2026 Annapurna Bhandar Edit Option: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় সুখবর যুবশক্তি প্রকল্পে মেয়েরাও পাবেন? অন্নপূর্ণা যোজনায় বড় পরিবর্তন: সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা বাদ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বাতিলের পর পুনরায় কি আবেদন করা যাবে? ৩০০০ টাকা হাতছাড়া? PM SHRI Scheme: পশ্চিমবঙ্গে ১,০০০ স্কুল আধুনিক হবে – কী কী সুবিধা পাবে?

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, ডিজিটাল পরিষেবা এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Government Scheme Researcher ✓ Updated Information