রাজনন্দিনীর জার্নি: ঝগড়া থেকে প্রেম
নন্দিনী-রাজবীরের কেমিস্ট্রি নিয়ে বিগ বসের বাইরে যেমন চর্চা চলছিল, ভিতরেও সবাই তাদের নিয়ে মজেছিল। শুরুতে ওদের মধ্যে ঝগড়া, তারপর বন্ধুত্ব, আর শেষমেশ ভালোবাসা। দুইজনে একে অন্যের সাপোর্ট সিস্টেম হয়ে গিয়েছিল। আড্ডা, এক বিছানায় ঘুম, আলিঙ্গন… সবই ছিল লোকের নজরের সামনে। এমনকি এভিকশনের রাতে রাজবীর একদম বলিউডি স্টাইলে নন্দিনীকে জড়িয়ে ধরল, আদর করল—সব আবেগ ঢেলে দিল।
একদিকে রাজবীর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে এসে হাউজে ঢুকে আসে, আর নন্দিনী ছিলেন প্রথম দিন থেকেই। সম্পর্কটা এমন জায়গায় দাঁড়ায় যে, দর্শকেরা মজা করে নামই দিয়ে দেন ‘রাজনন্দিনী’। এ সপ্তাহের নোমিনেশনে ছিলেন রাজবীর, নন্দিনী, সৃজলা আর তনুশ্রী। যদিও সৃজলা আগেই সেফ হয়ে যান শনিবারের এপিসোডে। রইল তিনজন, আর শেষমেশ ঘর ছাড়লেন নন্দিনী।
এভিকশনের রাত: রাজবীরের চোখের জল
সৌরভ গাঙ্গুলি সবার সামনে জানিয়ে দেন, দর্শকদের ভোটে আজ দুর্গ ছাড়তে হচ্ছে নন্দিনীকে। কথাটা শোনা মাত্র রাজবীরের চোখে জল চলে আসে। সে সৌরভকে অনুরোধ করতে থাকে, নন্দিনীকে যেন কোনওভাবেই থেকে যেতে দেওয়া হয়। কিন্তু এইটাই তো বিগ বস—প্রতি সপ্তাহে একজনকে যেতেই হয়।
নন্দিনী বাইরে থেকে হাসিমুখে সবটা সামলে নিলেও, ঘরে ঢুকেই রাজবীরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। রাজবীরও চোখের জল আটকাতে পারে না। ওর অস্থিরতা তখন দেখার মতো—কী করবে, কিছুই বুঝতে পারছিল না। শিলিগুড়ির এই ছেলেটা একেবারেই প্রস্তুত ছিল না নন্দিনীকে ছাড়া থাকতে। গত দুই মাস ধরে ওদের প্রেম ধীরে ধীরে গড়ে উঠেছে—এটা দর্শকরা দেখেছেন। ফলে হঠাৎ এভাবে বিচ্ছেদ, ওই দুই ‘লাভ বার্ড’-এর জন্য মারাত্মক বড় ধাক্কা।
সৌরভের ঘোষণা: ‘দুর্গ ছাড়তে হবে নন্দিনীকে’
‘দাদার দরবার’-এ সৌরভ গাঙ্গুলি এই সপ্তাহের এভিকশন ঘোষণা করেন। নিয়ম মেনে দর্শকদের ভোটেই নন্দিনীকে ঘর ছাড়তে হয়। তবে অনেকেই লক্ষ্য করেছেন, ঘোষণার সময় সৌরভের নিজের মুখেও কিছুটা দুঃখ ছিল। কারণ এই জুটিকে ঘিরে দর্শকদের একাংশের মধ্যে যে আবেগ তৈরি হয়েছিল, সেটা তিনি নিজেও টের পেয়েছেন।
রাজবীরের অনুরোধ—নন্দিনীকে রাখা হোক—সৌরভ ভদ্রভাবে ফিরিয়ে দেন। এইটাই বিগ বসের নিয়ম। কিন্তু সৌরভের সেই কথাগুলো এবং রাজবীরের ভেঙে পড়া মুহূর্ত—দুটোই দর্শকদের মনে দাগ কেটেছে।
আশিকি ২ স্টাইলে শেষ চুমু: ভাইরাল
নন্দিনী যাওয়ার আগে রাজবীর ওকে কোলে তুলে গেট পর্যন্ত নিয়ে যায়। তারপর নিজের কোট খুলে ওদের দু’জনকে মুড়িয়ে, একদম সিনেমার আশিকি ২ স্টাইল, নন্দিনীকে শেষ চুমু দেয়। এই দৃশ্যটা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
অনেকেই মেনে নিতে পারেননি ওদের এই অস্থায়ী বিচ্ছেদ। সোশ্যাল মিডিয়ায় একাংশ লিখেছেন—‘এত আবেগ সত্যিই, না কি নাটক?’ তবে অন্যদের মতে, এই মুহূর্তটি বিগ বস বাংলার এখনও পর্যন্ত সবচেয়ে আবেগময় দৃশ্য। নন্দিনী যদিও শেষে বলেছে, ও চায় রাজবীরই বিগ বস ট্রফিটা জিতুক।
সিক্রেট রুমের টুইস্ট: নন্দিনী আসলেই কোথায়?
আসলে, ঘরের সদস্যরা হয়তো কিছুই জানেন না, কিন্তু দর্শকদের তো বোঝা। গুঞ্জন—নন্দিনী সত্যি বাইরে যাননি। ওকে রাখা হয়েছে বিগ বসের সিক্রেট রুমে, সেখান থেকে চুপিসাড়ে বাড়ির সবাইকে নজর রাখবে।
হিন্দি বিগ বসেও এমন টুইস্ট আগে দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, এটাও সেই কৌশল। ফলে নন্দিনী দর্শকদের ভোটে বাদ পড়লেও আসল খেলা এখনও জমছে। এবার দেখা যাক, এই টুইস্টে খেলা কোন দিকে ঘোরে, আর কবে নন্দিনী আবার মূল ঘরে ফিরতে পারে—এই অপেক্ষা নিয়েই বসে আছেন সকলে।