Home Loan EMI Calculator হোম লোন EMI ও PMAY-U 2.0 সাবসিডি – জানুন ও EMI ক্যালকুলেটর

২৫ জুলাই, ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৬ মিনিট
হোম লোন EMI ও সাবসিডি

সদ্য হোম লোন নিয়েছেন? অনেকেই জানেন না, PMAY-U 2.0-এর এই সুবিধা পেলে EMI-এর চাপ কমে যেতে পারে। হোম লোন নিয়েছেন বলে সবাই ভাবে, আর PMAY-U 2.0-এর সুযোগ মিলবে না। কিন্তু এটা পুরোপুরি ঠিক না। কিছু নির্দিষ্ট শর্ত মানলে Interest Subsidy Scheme-এর আওতায় EMI কমানোর সুযোগ পেতে পারেন। কারা আবেদন করতে পারবেন, কী শর্ত লাগবে আর সুবিধা পাওয়ার পদ্ধতি—এসব এখানে পড়ে নিন।

বড় সুখবর: PMAY-U 2.0-এর Interest Subsidy Scheme (ISS) হোম লোন নেওয়ার পরও পাওয়া যায় – কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে। ব্যাংক সরাসরি ভর্তুকি আপনার লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যা EMI কমাতে সাহায্য করে।

Interest Subsidy Scheme ঠিক কী?

PMAY-U 2.0-এর চারটে প্রধান দিকের একটা হল Interest Subsidy Scheme (ISS)। এই স্কিমের মূল উদ্দেশ্য, শহরাঞ্চলের যোগ্য পরিবারের হোম লোনে সুদের ভর্তুকি দেওয়া। সরকার যে ভর্তুকি দেয়, সেটা সরাসরি ঋণ হিসাবেই জমা পড়ে। এতে Principal Outstanding কমে যায় আর তার প্রভাবে আপনার EMI বা লোনের সময়সীমা—দুটোই কমে আসতে পারে।

EMI কমবে কীভাবে?
Interest Subsidy অনুমোদন হলে, সেই টাকার পরিমাণ সরাসরি আপনার Home Loan-এর মূল টাকায় কেটে দেয়। এর ফলে বকেয়া ঋণটা কমে যায়। তখন ব্যাংক চাইলে EMI-এর পরিমাণ কমাতে পারে। আবার আপনি চাইলে EMI আগের মতোই রেখে, পুরো ঋণ একটু তাড়াতাড়ি শোধ করতে পারবেন।

কারা এই সুযোগ নেবেন?

সব হোম লোন গ্রাহক এই সুবিধা পাবেন না। কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে—

  • আবেদনকারীর শহরের বাসিন্দা হতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমায় থাকতে হবে।
  • আবেদনকারী বা পরিবারের কারোরই দেশের কোথাও নিজের নামে পাকাবাড়ি থাকা যাবে না (যে বাড়ির জন্য লোন, সেটি ছাড়া)।
  • গত ২০ বছরে কেন্দ্র বা রাজ্যের কোনও আবাসন প্রকল্পের সুবিধা আগে নেওয়া যাবে না।
  • নেওয়া হোম লোন আর সেই বাড়ির দামও নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।

গুরুত্বপূর্ণ শর্ত: ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বা তার পরে যেসব Home Loan অনুমোদিত আর বিতরণ হয়েছে, শুধু সেইসব ক্ষেত্রেই ISS-এর সুবিধা মিলবে।

আবেদন করবেন কীভাবে?

যারা যোগ্য, তারা সরাসরি PMAY-U 2.0-এর Unified Web Portal-এ গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে আবেদন জমা দিতে, Aadhaar, PAN, আয় ও ঠিকানার প্রমাণ, সাথে Home Loan-এর ডিটেলস দিতে হবে। দরকার পড়লে নিকটবর্তী CSC বা Urban Local Body-র সাহায্যও নেওয়া যায়।

আবেদনের আগে দেখে নিন:
• আপনার আয় PMAY-U 2.0-র নির্ধারিত সীমার মধ্যে কিনা।
• Home Loan ১ সেপ্টেম্বর ২০২৪-এর পরে অনুমোদিত হয়েছে কিনা।
• আগে অন্য কোনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধা নিয়েছেন কিনা।
• আপনার বাড়ি আর লোনের অঙ্ক নির্ধারিত সীমার মধ্যে আছে কিনা।

Home Loan EMI Calculator অ্যাডভান্স হোম লোন EMI ক্যালকুলেটর

আপনার হোম লোনের EMI, মোট সুদ ও মোট পরিশোধের পরিমাণ জানুন

₹১,০০,০০০ ₹৫০,০০,০০০ ₹১,০০,০০,০০০
স্লাইডার টেনে লোনের পরিমাণ দিন
১% ৮.৫০% ২০%
বর্তমান বাজার হার অনুযায়ী দিন
১ বছর ২০ বছর ৩০ বছর
সাধারণত ১৫-৩০ বছর
ব্যাংক সাধারণত ০.৫-১% নেয়
মাসিক EMI
₹ ০
মোট সুদ
₹ ০
মোট পরিশোধ
₹ ০
লোনের মেয়াদ
০ মাস
Principal vs Interest Principal: ০% | Interest: ০%
মূলধন (Principal) সুদ (Interest)
📊 Principal Amount
₹ ০
📈 Total Interest
₹ ০
💰 Total Payment
₹ ০
🏦 Processing Fee
₹ ০
টিপ: PMAY-U 2.0 সাবসিডি আপনার লোনের মূল পরিমাণ থেকে কেটে নেওয়া হয়, যা EMI কমাতে সাহায্য করে। যোগ্যতা যাচাই করে আবেদন করুন। এই ক্যালকুলেটর শুধুমাত্র আনুমানিক হিসাব দেখায়।

সাবসিডি পেলে কতটা সাশ্রয় হয়?

ধরা যাক, আপনি ₹৫০ লক্ষ টাকার হোম লোন নিয়েছেন ৮.৫% সুদে ২০ বছরের জন্য। সাধারণ EMI আসে প্রায় ₹৪৩,০০০ টাকা। কিন্তু PMAY-U 2.0-র সাবসিডি (ধরা যাক ₹৩ লক্ষ) পেলে আপনার লোনের মূল পরিমাণ কমে ₹৪৭ লক্ষে নেমে আসে। তখন EMI কমে দাঁড়ায় ₹৪০,৫০০ টাকা – মানে মাসে ₹২,৫০০ টাকা সাশ্রয়! ২০ বছরে এই সাশ্রয় দাঁড়ায় ₹৬ লক্ষ টাকার বেশি

Home Loan EMI Calculator হোম লোন EMI ও PMAY-U 2.0 – সাধারণ প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: Home Loan আগে নিয়ে থাকলে কি আবেদন করা যায়?

হ্যাঁ, করা যায়, কিন্তু একটা জরুরি শর্ত আছে। সরকারি FAQs অনুযায়ী, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বা তার পরে যেসব Home Loan অনুমোদিত আর বিতরণ হয়েছে, শুধু সেইসব ক্ষেত্রেই ISS-এর সুবিধা মিলবে।

প্রশ্ন ২: PMAY-U 2.0-র Interest Subsidy কত টাকা?

সর্বোচ্চ ₹২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। তবে এটি আপনার আয়, লোনের পরিমাণ ও যোগ্যতার ওপর নির্ভর করে।

প্রশ্ন ৩: EMI কমানোর জন্য কী করতে হবে?

PMAY-U 2.0-র Unified Web Portal-এ আবেদন করুন। সাবসিডি অনুমোদন পেলে তা সরাসরি আপনার লোনের মূল টাকায় কেটে দেওয়া হবে – তখন EMI কমবে।

প্রশ্ন ৪: কারা এই সাবসিডির জন্য যোগ্য?

শহরের বাসিন্দা, বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে, কারও নামে পাকাবাড়ি নেই এবং ২০ বছরের মধ্যে কোনো আবাসন প্রকল্পের সুবিধা নেননি – এমন পরিবার যোগ্য।

প্রশ্ন ৫: আবেদন করতে কী কী কাগজ লাগে?

Aadhaar, PAN, আয় ও ঠিকানার প্রমাণ, সাথে Home Loan-এর ডিটেলস – এই কাগজপত্র লাগবে।

গুরুত্বপূর্ণ টুলস লিংক

AC Electricity Cost Calculator AI Prompt Cost Calculator DA Arrear Calculator EV Charging Cost Calculator EV vs Petrol Savings Calculator FAQ Schema Generator Gemini API Cost Calculator Instagram DP Viewer Property Registration Calculator Slug Generator Solar Savings Calculator Water Tank Capacity Calculator WhatsApp Chat Link Generator YouTube Thumbnail Downloader Image Resizer Online Home Loan EMI Calculator

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, আর্থিক পরিকল্পনা ও ডিজিটাল পরিষেবা বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Financial Planning Expert ✓ Updated Information