Vidyanjali Prakalpa: বিএড বা টেট ছাড়াই সরকারি স্কুলে পড়ানোর সুযোগ – জানুন কীভাবে আবেদন করবেন

২১ জুলাই, ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৪ মিনিট
Vidyanjali Prakalpa

Vidyanjali Prakalpa: যাঁরা শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য ভাল খবর। এবার বিএড বা টেট ছাড়াও সরকারি স্কুলে ক্লাস নেওয়ার বড় সুযোগ আসছে। রাজ্যের স্কুল শিক্ষা দফতর এবার সরকারি স্কুলে মান বাড়াতে নতুন পথ খুলে দিল। কেন্দ্রের পাওয়া বিদ্যাঞ্জলি প্রকল্প এবার আনুষ্ঠানিকভাবে রাজ্যেও শুরু হচ্ছে। কীভাবে আবেদন করবেন, সেটাও জানিয়ে দিচ্ছি।

বড় সুখবর: বিদ্যাঞ্জলি প্রকল্পের সবচেয়ে বড় চমক—শুধু শিক্ষক-শিক্ষিকারা নন, সমাজের যে কেউ, যাঁরা শিক্ষিত, অবসরপ্রাপ্ত কর্মী, কিংবা কোনও কর্পোরেট পেশাদার, এমনকি নানান সামাজিক সংগঠনের প্রতিনিধি, সকলেই এবার সরকারি স্কুলে গিয়ে ক্লাস নিতে পারবেন

স্কুলের পড়াশোনার পাশাপাশি, আপনাদের বাস্তব অভিজ্ঞতাও সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। শিক্ষা দফতর চায়, পড়ুয়ারা যেন বাইরের জগৎ সম্পর্কে বাস্তব ধারণা পায়—এই বিশেষ কর্মসূচির মূল উদ্দেশ্যও সেটাই।

কে কে ক্লাস নিতে পারবেন?
যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন—তরুণ, যুবতী অথবা মধ্যবয়সী, সবার জন্য সুযোগ আছে। শুধু নিজেদের নাম 'বিদ্যাঞ্জলি' পোর্টালে নথিভুক্ত করতে হবে স্বেচ্ছাসেবক হিসেবে।

অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি আধিকারিক, সেনার প্রাক্তন সদস্য, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, গবেষক, আইটি পেশাদার, যিনি যার কাজে দক্ষ—সবাই সরকারি স্কুলে গিয়ে ক্লাস নিতে পারবেন। শুধু ঠিকঠাক আবেদন প্রক্রিয়াটা মেনে চলতে হবে। একটা কথা পরিষ্কার, এখন সরকারি স্কুলে পড়ানো শুধু টিচারদের গণ্ডি পেরিয়ে আরও অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছে।

শুধু বই-খাতার গণ্ডিতে কেন আটকে থাকতে হবে?

বিদ্যাঞ্জলির সুযোগ নিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের নানা কাজে দক্ষ করে তুলতে পারে। অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি বা সাহিত্য—এসব তো রয়েছেই, পাশাপাশি সহজভাবে শেখানো হবে কোডিং, কম্পিউটার ডেটা, কারিগরি বিষয়, এমনকি আঁকা, গান, কিংবা খেলাধুলাও

শুধু এখানেই শেষ নয়, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরে যারা পড়ছে, তাদের জন্য পড়াশোনার ভবিষ্যত, বা সঠিক ক্যারিয়ার বেছে নেওয়ার দিকেও বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।

স্বেচ্ছাসেবী হয়ে পড়াতে হলে কী করতে হবে?

চটপট দেখে নেওয়া যাক। আগে যেতে হবে বিদ্যাঞ্জলি পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে (https://vidyanjali.education.gov.in/)।

  1. 'Become a Volunteer'-এ ক্লিক করুন
  2. নাম, শিক্ষাগত যোগ্যতা, পেশা, মোবাইল নম্বর, আর পরিচয়পত্র দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করুন
  3. নাম উঠলেই নিজের ইচ্ছামতো জেলা আর স্কুল বেছে নেওয়া যাবে
  4. এরপর ওই স্কুলের কর্তৃপক্ষ আবেদনটা দেখে নেবেন
  5. কোনও দরকার হলে সরাসরি সাক্ষাৎকারও ডাকবেন
  6. সব মিলিয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরেই ক্লাস নিতে হবে—তখনই শুরু হবে আসল কাজ

মনে রাখবেন: আবেদন করার সময় সঠিক তথ্য ও সঠিক পরিচয়পত্র দিন। ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হতে পারে।

Vidyanjali Prakalpa – সাধারণ প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: Vidyanjali Prakalpa কী?

এটি একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প যেখানে স্বেচ্ছাসেবকরা সরকারি স্কুলে গিয়ে ক্লাস নিতে পারেন। বিএড বা টেট লাগে না।

প্রশ্ন ২: কারা আবেদন করতে পারবেন?

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষিত ব্যক্তি, অবসরপ্রাপ্ত কর্মী, কর্পোরেট পেশাদার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, আইটি পেশাদার—সবাই আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৩: বিএড বা টেট না থাকলে কি চলবে?

হ্যাঁ, বিএড বা টেট ছাড়াই আবেদন করা যায়। এটি একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি।

প্রশ্ন ৪: কী কী বিষয় পড়ানো যাবে?

অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, সাহিত্য ছাড়াও কোডিং, কম্পিউটার ডেটা, কারিগরি বিষয়, আঁকা, গান, খেলাধুলাক্যারিয়ার কাউন্সেলিং—যে বিষয়ে দক্ষ, তা-ই পড়ানো যাবে।

প্রশ্ন ৫: আবেদন কোথায় করব?

https://vidyanjali.education.gov.in/ – এই অফিসিয়াল পোর্টালে গিয়ে 'Become a Volunteer' অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

প্রশ্ন ৬: আবেদন করার পর কী হয়?

আবেদন জমা দিলে আপনার পছন্দের স্কুলের কর্তৃপক্ষ তা দেখবেন। প্রয়োজনে সাক্ষাৎকার ডাকা হতে পারে। অনুমোদন পেলে ক্লাস নেওয়া শুরু করতে পারবেন।

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, শিক্ষা ও ডিজিটাল পরিষেবা বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Education & Scheme Researcher ✓ Updated Information