Mukhyamantri Swasthya Bima Yojana Apply Process: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা ২০২৬ – আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা

৩১ জুলাই, ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৬ মিনিট স্বাস্থ্য বিমা
Mukhyamantri Swasthya Bima Yojana Apply

Mukhyamantri Swasthya Bima Yojana Apply Process: আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়েছেন? চিন্তা কিসের! রাজ্য সরকার নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা—এবার আপনি আর আপনার পরিবারও পেতে পারেন বছরে ৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

Mukhyamantri swasthya bima yojana status check মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা – যোগ্যতা ও আবেদন চেকার

আপনি কি এই প্রকল্পের জন্য যোগ্য? নিচের তথ্য দিয়ে যাচাই করুন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন।

আয় ৮ লক্ষের কম হতে হবে
অন্য কোনো সরকারি বিমার আওতায় থাকলে যোগ্য নন
৭০+ বয়সি ব্যক্তিরা আয়ুষ্মানে যাবেন
SIR তালিকার বাইরে পড়লে আবেদন করা যাবে না
💰
₹৫ লক্ষ কভারেজ
বছরে ক্যাশলেস চিকিৎসা
🆔
ডিজিটাল কার্ড
পরিবারের প্রত্যেক সদস্যের
❤️
Pre-existing কভার
আগের অসুখও কাভার
🏥
প্যান ইন্ডিয়া
আয়ুষ্মান অনুমোদিত হাসপাতাল
📢 'আয়ুষ্মান ভারত দিবস' – ১৬ অগাস্ট ২০২৬
--
নেতাজি ইনডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠান – কার্ড বিতরণ শুরু
যোগ্যতা ফলাফল
--
কভারেজ পরিমাণ
--
আবেদনের ধাপ
--
পরবর্তী করণীয়
--
🏥 আপনার যোগ্যতা যাচাই করুন
উপরের তথ্য দিয়ে যাচাই করুন এবং আবেদন প্রক্রিয়া জানুন
এটি একটি আনুমানিক যোগ্যতা যাচাই টুল। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি যাচাই-বাছাইয়ের ওপর নির্ভরশীল। বিস্তারিত জানতে অফিসিয়াল গাইডলাইন দেখুন।

আসলে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের কড়া নিয়মে অনেকেরই নাম ওঠেনি। অনেক দরিদ্র পরিবার ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। সেই ফাঁক পূরণ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে চালু হয়েছে এই নতুন প্রকল্প। এখান থেকে বছরে মাথাপিছু ৫ লাখ টাকা পর্যন্ত নানান হাসপাতালে কোনও রকম খরচ ছাড়াই চিকিৎসা করানো যাবে।

বড় সুবিধা: এই প্রকল্পে পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা ডিজিটাল কার্ড পাওয়া যায়। কার্ড হাতে পাওয়ার দিন থেকে আগের সব অসুস্থতাও এই বিমার কভারেজে পড়বে।

Mukhyamantri Swasthya Bima Yojana Apply Process – কীভাবে আবেদন করবেন?

এখন রাজ্যে একদিকে আয়ুষ্মান ভারত পোর্টাল তৈরি হচ্ছে, অন্যদিকে পুরনো স্বাস্থ্যসাথী প্রকল্পের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটা শেষ হলেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার নিজস্ব পোর্টালে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন সহজ হবে, কিন্তু যাঁদের ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম নিয়ে সমস্যা রয়েছে, তাঁদেরও ভাবার দরকার নেই—পঞ্চায়েত, পুরসভা আর ব্লক অফিসে বিশেষ ক্যাম্প চলবে। সেখানে গিয়েও ফর্ম জমা দেওয়া যাবে।

সুসংবাদ: যতদিন না নতুন কার্ড হাতে পাচ্ছেন, ততদিন বর্তমান স্বাস্থ্যসাথীর সুবিধাও পাবেন। ফলে চিকিৎসায় কোনও বাধা আসছে না বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন।

এখানে প্রতিটি পরিবারের সদস্য আলাদা ডিজিটাল কার্ড পান—এটাই পরিষ্কার ফারাক। কার্ড হাতে পাওয়ার দিন থেকে আগের সব অসুস্থতাও এই বিমার কভারেজে পড়বে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশজুড়ে আয়ুষ্মান ভারতের প্যানেলে থাকা সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে কার্ড দেখালেই বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বিনামূল্যে মিটবে।

যোগ্যতার শর্তাবলী – কারা আবেদন করতে পারবেন?

সবাই কিন্তু এই যোজনার জন্য আবেদন করতে পারবেন না। কিছু শর্ত আছে:

  • পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
  • যাঁরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, কেন্দ্রীয় স্বাস্থ্য স্কিম অথবা সরকারি মেডিক্যাল অ্যালাওয়েন্সের সুবিধা পান, তাঁরা এই প্রকল্পের বাইরে থাকবেন।
  • পরিবারের কেউ যদি ৭০ বছর বা তার বেশি বয়সের হন, কিছু ভাবনা নেই—তাঁরা সরাসরি আয়ুষ্মান ভারতের মধ্যে থাকবেন, তাই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করার দরকার নেই।
  • আর SIR তালিকার বাইরে যাঁরা পড়েন, তাঁরাও এই যোজনায় আবেদন করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ: আবেদন করার আগে সব শর্ত ভালো করে পড়ে নিন। ভুল তথ্য দিলে বা নথিতে গরমিল থাকলে আবেদন বাতিল হতে পারে।

আগামী ১৬ অগাস্ট – ঐতিহাসিক দিন

১৬ অগাস্ট, নেতাজি ইনডোর স্টেডিয়ামে 'আয়ুষ্মান ভারত দিবস'-এ একটা বড় অনুষ্ঠান হবে। সেখানে বেশ কিছু প্রবীণ নাগরিকদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হবে। এতে প্রায় ৪০ লক্ষ সিনিয়র সিটিজেন সরাসরি উপকৃত হবেন।

পরবর্তী ধাপ: এরপর, যাঁদের নাম আয়ুষ্মানে আসেনি, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় কার্ড দেওয়ার ও আবেদন নিষ্পত্তির কাজ পুরোদমে শুরু হবে। ওই দিনই সবাই জানতে পারবেন, কোথায়-কীভাবে আবেদন করতে হবে। সব মিলে, সাধারণ মানুষের জন্য এটা সত্যিই একটা স্বস্তির খবর।

প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড (পরিবারের সকল সদস্যের)
  • রেশন কার্ড (Digital Ration Card)
  • আয়ের শংসাপত্র (Income Certificate)
  • ব্যাংক অ্যাকাউন্ট (DBT-র জন্য আধার-লিঙ্কড)
  • ভোটার কার্ড (ঐচ্ছিক)
  • পাসপোর্ট সাইজের ছবি

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: Mukhyamantri Swasthya Bima Yojana কী?

এটি পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প, যেখানে পরিবারের জন্য বছরে ₹৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। মূলত যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় পড়েননি, তাঁদের জন্য।

প্রশ্ন ২: কারা আবেদন করতে পারেন?

যাদের বার্ষিক আয় ₹৮ লক্ষের কম, এবং অন্য কোনো সরকারি স্বাস্থ্যবিমা (WBHS, CGHS, ESI) বা মেডিক্যাল অ্যালাউন্সের আওতায় নেই, তাঁরাই আবেদন করতে পারেন।

প্রশ্ন ৩: আবেদন কোথায় করব?

শীঘ্রই অনলাইন পোর্টাল চালু হবে। এছাড়া পঞ্চায়েত, পুরসভা ও ব্লক অফিসে বিশেষ ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আবেদন করা যাবে।

প্রশ্ন ৪: Pre-existing রোগ কভার হবে?

হ্যাঁ, কার্ড পাওয়ার দিন থেকে আগের সব অসুস্থতাও এই বিমার কভারেজে পড়বে।

প্রশ্ন ৫: কোন হাসপাতালে চিকিৎসা করা যাবে?

দেশজুড়ে আয়ুষ্মান ভারত অনুমোদিত সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে।

প্রশ্ন ৬: ৭০ বছরের বেশি বয়সি পরিবারের সদস্য থাকলে কী হবে?

তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় আলাদা আবেদন করতে হবে না।

প্রশ্ন ৭: স্বাস্থ্যসাথী কার্ডের কী হবে?

নতুন কার্ড না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড চলবে। নতুন কার্ড পেলে স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে।

প্রশ্ন ৮: SIR তালিকার বাইরে পড়লে কী করবেন?

SIR তালিকার বাইরে পড়লে এই প্রকল্পে আবেদন করা যাবে না। তবে প্রথমে SIR সংক্রান্ত সমস্যার সমাধান করুন।

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, শিক্ষা ও ডিজিটাল পরিষেবা বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Health Policy Researcher ✓ Updated Information