kanya ratna yojana west bengal: কন্যারত্ন প্রকল্প ২০২৬ – কন্যাশ্রীর নতুন নাম, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

৩১ জুলাই, ২০২৬ লেখক: Deb Sarkar পড়তে ৫ মিনিট কন্যাশ্রী→কন্যারত্ন
Kanya Ratna Yojana

kanya ratna yojana west bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু হওয়া জনপ্রিয় 'কন্যাশ্রী' প্রকল্পের নাম বদলাচ্ছে। নতুন সরকারের অধীনে এটি এখন থেকে 'কন্যারত্ন' নামে চলবে। বুধবার নবান্নে সাংবাদিকদের সামনে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে স্কুলগুলিকে কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল, সেখানেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।

kanya ratna Status Check কন্যারত্ন – যোগ্যতা যাচাই টুল

আপনি কন্যারত্ন প্রকল্পের কোন ধাপে সুবিধা পাচ্ছেন? নিচের তথ্য দিন এবং দেখুন।

শুধু রাজ্যের বাসিন্দারাই যোগ্য
শুধু মেয়েরা আবেদন করতে পারে
১৩-১৮ (বৃত্তি), ১৮-১৯ (এককালীন)
অষ্টম থেকে দ্বাদশ বা PG
এককালীন অনুদানের জন্য অবিবাহিত থাকতে হবে
সাধারণত ₹১.২ লক্ষের কম হতে হবে
বিশেষ ক্যাটেগরিতে আয়ের সীমা প্রযোজ্য নয়
📚
K1 – বার্ষিক বৃত্তি
₹১,০০০/বছর
১৩-১৮ বছর, ৮ম-১২শ শ্রেণি
💰
K2 – এককালীন অনুদান
₹২৫,০০০
১৮-১৯ বছর, অবিবাহিত
🎓
K3 – PG বৃত্তি
বিশেষ অনুদান
স্নাতকোত্তর মেধাবী ছাত্রী
📢 'কন্যারত্ন দিবস' – ১৪ অগাস্ট ২০২৬
--
নতুন নামে প্রথম বড় অনুষ্ঠান – যোগ্য ছাত্রীদের জন্য সুবিধা শুরু
যোগ্যতা ফলাফল
--
যোগ্য ধাপ
--
সুবিধার পরিমাণ
--
পরবর্তী করণীয়
--
👧 আপনার যোগ্যতা যাচাই করুন
উপরের তথ্য দিয়ে যাচাই করুন ও সুবিধা সম্পর্কে জানুন
এটি একটি আনুমানিক যোগ্যতা যাচাই টুল। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি যাচাই-বাছাইয়ের ওপর নির্ভরশীল। বিস্তারিত জানতে অফিসিয়াল গাইডলাইন দেখুন।

নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যবাসীর মনে একটা প্রশ্নই ঘুরছিল—এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু থাকবে তো? সরকার প্রথম থেকেই জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষের জন্য যে প্রকল্পগুলো চলছে, সেগুলো বন্ধ হবে না। সেই দিক থেকেই 'কন্যাশ্রী'র ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা ছিল।

সব কৌতূহলের অবসান ঘটিয়ে বুধবার মুখ্যমন্ত্রী জানালেন, স্কুলছাত্রীদের শিক্ষা চালিয়ে যেতে ও নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ এই প্রকল্প রাজ্যে থাকছেই। শুধু নাম বদলে যাবে—এবার থেকে 'কন্যারত্ন' নামে চালু থাকবে এই প্রকল্প।

গুরুত্বপূর্ণ ঘোষণা: আগের মতোই, প্রতি বছর ১৪ আগস্ট 'কন্যাশ্রী দিবস' পালিত হত রাজ্যে। এ বারও সেই অনুষ্ঠান হবে, এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু নাম পাল্টে তা হবে 'কন্যারত্ন দিবস'

এখনও সরকার বিস্তারিত কিছু জানায়নি—যেমন, প্রকল্পের ধাপ, টাকার অঙ্ক, নিয়মকানুন—এসবে বদল আসবে কি না, তা প্রকাশ করেননি। মূলত নাম বদলের কথাটাই এখন সামনে এসেছে। শিক্ষা দফতর পরে এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেবে বলে নবান্ন সূত্রে খবর।

ঐতিহাসিক পটভূমি: ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই 'কন্যাশ্রী' প্রকল্প শুরু করেছিলেন। এখানে ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হত। তিনটি ধাপে টাকা পাওয়া যায়—১৩-১৮ বছরের ছাত্রীদের প্রতি বছর ১ হাজার টাকা, ১৮ তে পৌঁছালে ও অবিবাহিত থাকলে ২৫ হাজার টাকার অনুদান, আর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বা কলা বিভাগে পড়লে অতিরিক্ত সুবিধা। মূল লক্ষ্য ছিল মেয়েদের স্কুল ছুট আটকানো ও আর্থিক সাহায্য দেওয়া। এই প্রকল্পের জন্য রাজ্য ২০১৭-তে United Nations Public Service Award-ও পায়।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বেশ কিছু প্রকল্প, প্রশাসনিক ভবনের রং—সবেতেই বদল এসেছে। সেই ধারাবাহিকতায় এবার 'কন্যাশ্রী'র নাম বদলানো হল। তবে এবার নিয়ম বা অর্থের পরিমাণে বদল আসে কিনা, সেদিকেই সবাই তাকিয়ে আছে।

কন্যারত্ন প্রকল্প – আবেদন প্রক্রিয়া

কন্যারত্ন প্রকল্প: কন্যাশ্রী প্রকল্পের জন্য আপনি সরাসরি ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন না। এই আবেদন করতে গেলে আপনাকে স্কুল, কলেজ অথবা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন সেখানেই যেতে হবে। প্রথমে, স্কুল থেকে নির্দিষ্ট আবেদনপত্র নিতে হবে।

kanya ratna prokolpo apply online আবেদনের ধাপগুলো সাধারণত এভাবেই চলে—

  1. ফর্ম সংগ্রহ: নিজের স্কুল বা কলেজ থেকে কন্যাশ্রী প্রকল্পের আবেদন ফর্ম নিয়ে আসুন।
  2. তথ্য পূরণ: ফর্মে আপনার নাম, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ বাকি তথ্য ঠিকভাবে লিখতে হবে।
  3. নথিপত্র সংযুক্তি: ফর্মের সঙ্গে দরকারি কাগজপত্র—যেমন জন্ম শংসাপত্র, ব্যাংক পাসবুকের ফটোকপি আর ছবি—জুড়ে দিন।
  4. স্কুলে জমা: সবকিছু ঠিকঠাক হলে ফর্মটি স্কুলের প্রধান শিক্ষক বা যিনি দায়িত্বে আছেন, তাঁর হাতে জমা দিন।
  5. অনলাইন এন্ট্রি: এরপর, স্কুল কর্তৃপক্ষ নিজেরাই কন্যাশ্রী পোর্টালে আপনার আবেদন অনলাইনে নথিভুক্ত করে দেবে।

মনে রাখবেন: আবেদন সম্পূর্ণ অফলাইন, স্কুলের মাধ্যমে। কোনো অনলাইন আবেদন নেই। তাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখুন।

প্রয়োজনীয় নথিপত্র

  • জন্ম শংসাপত্র (বয়স প্রমাণ)
  • ব্যাংক পাসবুকের ফটোকপি (ছাত্রীর নিজের নামে অ্যাকাউন্ট)
  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আয়ের শংসাপত্র (যদি প্রযোজ্য)
  • বিশেষ ক্যাটেগরির জন্য প্রাসঙ্গিক সার্টিফিকেট (প্রতিবন্ধী, অনাথ ইত্যাদি)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: কন্যাশ্রী কি বন্ধ হচ্ছে?

না, বন্ধ হচ্ছে না। শুধু নাম পরিবর্তন করে 'কন্যারত্ন' করা হয়েছে। আগের মতোই সুবিধা পাবেন ছাত্রীরা।

প্রশ্ন ২: কবে থেকে কন্যারত্ন প্রকল্প কার্যকর হবে?

১৪ অগস্ট ২০২৬ থেকে 'কন্যারত্ন দিবস' পালিত হবে। তখনই নতুন নামে সুবিধা শুরু হবে।

প্রশ্ন ৩: আবেদন কোথায় করব?

আপনার স্কুল বা কলেজ থেকে ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে। অনলাইন আবেদনের ব্যবস্থা নেই।

প্রশ্ন ৪: K1, K2, K3 কী?

এগুলি তিনটি ধাপ—K1 (বার্ষিক বৃত্তি), K2 (এককালীন ₹২৫,০০০), K3 (PG পর্যায়ে বিশেষ অনুদান)।

প্রশ্ন ৫: নতুন নামে কি টাকার পরিমাণ কমবে?

এখনও কোনও পরিবর্তনের ঘোষণা আসেনি। টাকার পরিমাণ আগের মতোই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রশ্ন ৬: কে কন্যারত্ন প্রকল্পের সুবিধা পাবে?

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, মেয়ে ছাত্রীরা, যারা ১৩-১৮ বছর বয়সে ৮ম-১২শ শ্রেণিতে পড়ে অথবা ১৮-১৯ বছর অবিবাহিত, আয় ₹১.২ লক্ষের কম।

প্রশ্ন ৭: আয়ের সীমা কি সব ক্ষেত্রে প্রযোজ্য?

না, প্রতিবন্ধী (৪০%+), অনাথ এবং জুভেনাইল জাস্টিস হোমের ছাত্রীদের জন্য আয়ের সীমা প্রযোজ্য নয়।

প্রশ্ন ৮: ১৪ অগস্ট কী বিশেষ দিন?

এটি 'কন্যারত্ন দিবস'। এই দিনে নতুন স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্ড বিতরণ অনুষ্ঠান হবে।

এই পোস্টটি শেয়ার করুন

শেয়ার বাটনে ক্লিক করলেই সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হবে।

Deb Sarkar

লেখক: Deb Sarkar

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় সরকারি স্কিম, শিক্ষা ও ডিজিটাল পরিষেবা বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।

✓ Fact Checked Content ✓ Education & Welfare Researcher ✓ Updated Information