“এটা একটা গেম শো, তুমি যেকোনো গেম খেলতেই পারো নন্দিনী। কিন্তু খাবার নষ্ট হওয়ার পর যেভাবে একটা একটা করে সবাইকে বোঝাতে গেলে, সেটা একটু 'ফেক' লেগেছে। তুমি জানো রাজবীর ইমোশনাল আর একটু সহজ-সরল। তুমি ওকে নিজের ইচ্ছে মতো চালাতে চাইছো, সেটা দেখতে ভালো লাগছে না।”

“রাজবীর সৃজলার সাথে কথা বললে তোমার রাগ হয়, আবার জীতু বা সৃজলার সাথে কথা বললেও রাগ হয়। এটা তো চাইল্ডিশ! সামান্য একটা নুডলসের জন্য এত খাবার নষ্ট করে দিলে, এটা একটু ভাবতে হবে। যদিও আমি যতটা তোমাকে চিনেছি, বিশ্বাস করি তুমি ইচ্ছে করে কিছু করো নি। তুমি বুদ্ধিমতী, খুব ভালো খেলছো, এগিয়ে যাও।”