বিগ বস বাংলার ঘরে রাজবীর দে আর নন্দিনী দত্তের সম্পর্ক নিয়ে চর্চা কিছুতেই থামছে না। কখনও ঘনিষ্ঠ মুহূর্ত, কখনও ঝামেলা, আবার কখনও অন্য প্রতিযোগীদের সঙ্গে গল্প—সব মিলিয়ে রাজবীর প্রায় রোজই আলোচনায় উঠে আসেন। এবার তাঁকে ঘিরে নতুন করে চর্চায় এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন, অর্থাৎ ঋ সেন। তাঁর একটা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়িয়েছে—রাজবীরের প্রেমে পড়েননি ঠিকই, কিন্তু বিগবসের ঘরে থাকলে মজা করেই হয়তো তাঁকে চুমু খেতেন! ঋ-র এভাবে কথাটা বলাই আবার রাজবীর-নন্দিনীর কেমিস্ট্রি নিয়ে গুঞ্জন তাজা করেছে।
ঋ-র স্বীকারোক্তি বেশ স্পষ্ট: “অনেক সুন্দর পুরুষ দেখেছি জীবনে, এখনও দেখতে পারি। কিন্তু রাজবীরকে দেখে মই প্রতি প্রেমে পড়ার কিছু হয়নি। তবু যদি বিগ বসের ঘরে একসঙ্গে থাকতাম, হয়তো চুম্বনের মতো মুহূর্ত তৈরি হতেই পারত!” মজার ছলে এমন অকপট কথা বললেও, সেই ভালো লাগাটাকে প্রেম বলে মানতে নারাজ ঋ।
এই মন্তব্য বেরোনোর পর থেকেই দর্শকদের মধ্যে চর্চা বেড়েছে। বিশেষ করে যারা বিগ বস বাংলার নিয়োমিত দর্শক, তাঁদের কাছে তো এই মন্তব্য অনেকটাই ‘টার্গেট’।
রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়েই এত আলোচনা কেন? আসলে প্রথম থেকেই দু’জনের কাছাকাছি আসার গল্প দর্শকদের চোখে পড়েছে। ঘরের ভেতরে তাঁদের একান্ত মুহূর্ত, কখনও খুনসুটি, কখনও আবার একে অপরকে নিয়ে অভিমান—এসবই সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম প্রতিক্রিয়া এনেছে। একগুচ্ছ দর্শক চুপচাপ তাঁদের সম্পর্ককে সমর্থন করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, জনপ্রিয় পারিবারিক রিয়্যালিটি শোতে এসব দৃশ্য আদৌ ঠিক কি না। চুম্বনের মুহূর্ত আসার পর তো কথাবার্তা আরও বেড়েছে।
তবে শুধু রোম্যান্স নয়, মাঝেমধ্যেই তাঁদের ঝগড়া আর প্রতিযোগীদের সঙ্গে নানা কৌশল নিয়েও চর্চা কম হয়নি। দর্শকদের মধ্যে এক অংশ তাঁদের সম্পর্ক আরেক অংশ মান-অভিমান নিয়েই হইচই করছেন।
এই পুরো পরিস্থিতির মধ্যেই ঋ সেন আবার নতুন করে স্পটলাইটে চলে এলেন। তাঁর পরিচিতিও ভালই। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু, পরে ছোট পর্দা আর সিনেমাতেও কাজ করেছেন। স্পষ্টভাষী নারী হিসেবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। আর সবচেয়ে মজার বিষয়—বিগ বস বাংলার প্রথম সিজনে নিজেও প্রতিযোগী ছিলেন ঋ। ঘরের পরিবেশ, লাইভ ক্যামেরা, পারস্পরিক সম্পর্ক—সবই তাঁর চেখে দেখা। সেই জায়গা থেকে রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে দর্শকদের কৌতূহল স্বাভাবিকভাবেই একটু বেশি।
এই পুরো সিজনে রাজবীর দে তো এক্কেবারে আলোচনার কেন্দ্রে। ব্যক্তিগত জীবন, নন্দিনীর সঙ্গে সম্পর্ক, বাকিদের সঙ্গে গল্প—সব কিছুই দর্শকদের নজর কাড়ছে। সম্পর্ক, ঝগড়া, ভুল বোঝাবুঝি—এগুলো তো গেমের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কিন্তু শুধু সম্পর্ক দিয়ে নয়, গেমের কৌশল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর টাস্ক পারফরম্যান্স দিয়েও রাজবীর নিজেকে প্রমাণ করবে কি না, সেটাই দেখার।
এদিকে, ঋ সেনের মন্তব্য নিয়ে আবারও বিতর্ককে বাড়তি চাবুক পড়লো। কেউ কেউ ভাবছেন, ঋ কি খুব সিরিয়াস? আদৌ তেমন কিছু নয়। একেবারে মজা করেই কথাটা বলেছেন অভিনেত্রী, প্রেমে পড়া নয়, বরং বিগবসের ঘরে থাকলে আর পাঁচজনের মতো বন্ধুত্ব বা খুনসুটি হতেই পারে—ব্যস, সেটুকুই!
আগামী দিনগুলোতে দর্শকরা তাকিয়ে রয়েছেন—রাজবীর কোনও প্রতিক্রিয়া দেন কি না, নন্দিনী কীভাবে নেন বিষয়টা, আর তাঁদের সম্পর্কের সমীকরণে নতুন কোনও মোড় আসে কি না। এই মুহূর্তে এ নিয়ে রাজবীর বা নন্দিনীর তরফে এখনও কিছু শোনা যায়নি।
মোট কথা, বিগ বস বাংলা ৩ নিয়ে দর্শকদের আগ্রহ একেবারেই ফিকে হয়নি। বরং ঋ সেনের একটু ‘স্পাইসি’ মন্তব্যে বিতর্ক আবারও গরম। বিগবসের ঘরের সম্পর্ক, বন্ধুত্ব, প্রেম আর খেলায় কোনটা শেষ হাসি হাসবে, সে দিকেই এখন সবার নজর।

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় স্কিম, ডিজিটাল পরিষেবা, বিনোদন, ফিনান্স এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।