বিগ বস বাংলার এই সিজনে রাজবীর দে আর নন্দিনী দত্তের কেমিস্ট্রি নিয়ে শুধু দর্শক না, গোটা সোশ্যাল মিডিয়াও উথাল-পাথাল। প্রেম, টানাপোড়েন, খুনসুটি—সব মিশে গিয়েছে। একদিকে বিগ বসের ঘরে তুমুল ঝগড়া, নন্দিনী রাজবীরের গায়ে হাত তুলেছিলেন বলেই তাঁকে মাঝপথে বের করে দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই আলোচনা: এই দুই তারকা এবার টলিউডে নামছেন নাকি?
শুনতে পাচ্ছি, বিগ বসে দারুণ জায়গা করে নেওয়ার পর রাজবীরকে নাকি খুব শিগগিরই টলিউডে দেখা যাবে। ঠিক এই সময়েই প্রযোজক রাণা সরকারের এক ফেসবুক পোস্ট হুড়মুড়িয়ে ভাইরাল। তিনি লেখেন, “রাজবীর নন্দিনীর বিয়ে হলে মানুষ বেশি খুশি হবেন, না দু’জনের সিনেমা হলে?” ব্যস, শুরু গুঞ্জন—রাণা তাহলে ‘রাজনন্দিনী’ জুটিকে নিয়ে নতুন কোনও ছবি আনছেন নাকি? সত্যিই প্ল্যান চলছে, নাকি তিনি শুধু মজা করলেন, সেটা নিয়েও হাজার প্রশ্ন।
রাণার পোস্টে বেশিরভাগ মানুষ বলেছেন—তাঁরা বিয়েও চান, ছবিও চান। কেউ কেউ লিখেছেন, “বিয়ে তো অনেক বড় সিদ্ধান্ত, আগে ওরা নিজেদের আরও ভালো করে চিনুক, তারপর ভাবুক। সিনেমা করতেই পারে, আপাতত সেটাই হোক।” আবার একদল ফ্যানের মতে, রাজবীর-সৃজলা অনস্ক্রিনে নাকি আরও বেশি জমে।
নন্দিনীও বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন, বলেছেন, “বিগ বসের বাইরে রাজবীরকে কয়েক বছর না জানলে বিয়ে সম্ভব নয়।” অন্যদিকে রাজবীরকেও শো চলাকালীন বলতে শোনা যায়, “বিগ বস থেকে বেরিয়েই নন্দিনীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই।” এমনকি, ফ্যামিলি সপ্তাহে মা-র কাছে বারবার জানতে চেয়েছেন ছেলের পছন্দ নন্দিনীকে মা-রও ভালো লাগছে কিনা।
সব মিলিয়ে, বিগ বস-ছাড়া নন্দিনী এখনও রাজবীরের জন্য সোশ্যাল মিডিয়ায় লড়াই চালিয়ে যাচ্ছেন। এবার দেখার বিষয়—এই টিভির প্রেম আসলেই পর্দার বাইরে গিয়ে সত্যি হয়, নাকি সবটাই ছিল মঞ্চের জন্য সাজানো নাটক!

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় স্কিম, ডিজিটাল পরিষেবা, বিনোদন, ফিনান্স এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।