jhilam gupta relationship

Jhilam Gupta relationship: ‘হ্যাঁ, আমি সম্পর্কে আছি…’ প্রেমের কথা স্বীকার ঝিলমের! উত্তরবঙ্গের নির্জন পরিবেশে পৌলমীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল

বিনোদন

‘হ্যাঁ, আমি সম্পর্কে আছি।’ প্রেম নিয়ে এবার আর রাখঢাক নেই ঝিলম গুপ্তার। পাহাড়ের গা-ছোঁয়া নির্জনতায়, পৌলমীর সঙ্গে একের পর এক স্নেহ-মাখা ছবি ভেসে উঠছে সোশাল মিডিয়ায়। ওদিকে, নেটপাড়ায় অনেকে এখনও কাটাছেঁড়া করছেন ঝিলম-পৌলমীর বন্ধুত্ব নিয়ে। দুজনেই নিন্দাকে পাত্তা দেন না। এখন ছুটি কাটাচ্ছেন সিটং-এ, পাহাড়ের গা-ছোঁয়া শান্তিতে।

নেটিজেনদের চর্চার কেন্দ্রে ঝিলম এমনিতেই; ‘বিগ বস বাংলা’ সহ সোশাল মিডিয়ার জনপ্রিয় মুখ তিনি। নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্য বহুদিন ধরেই পরিচিত। এবার পডকাস্টে খানিকটা বেশি খোলামেলা হয়ে নিজের প্রেম, অর্থনৈতিক জীবন, আর বাবার জীবনের এক দুঃখজনক অধ্যায় খোলাসা করেছেন। পডকাস্টের নাম ‘সেলিব্রেটিং হার স্টোরি’। এখানে নিজের নানা ব্যক্তিগত গল্প নিজে মুখেই বলে ফেলেছেন ঝিলম।

ঝিলম-পৌলমীর মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই প্রশ্ন আসে, ‘তুমি কি সম্পর্কে আছ?’ প্রশ্ন শুনেই হাসি মুখে ঝিলম বললেন, ‘এই প্রশ্নের উত্তর খুব ছোট করে দেব। হ্যাঁ, আমি সম্পর্কে আছি আর খুব খুশি আছি।’ নিজের সঙ্গীকে নিয়ে কোনো খুঁটিনাটি বলতে চাননি। ব্যক্তিগত জীবনটা তিনি নিজের মতোই রাখলেন।

অর্থনীতি নিয়েও স্পষ্ট ঝিলম। সোশাল মিডিয়ার এত বড় ভ্লগার হয়েও, নিজেকে পুরোপুরি ‘সেটেলড’ মনে করেন না। এখনও যেকোনো কিছু কেনার আগে প্রাইজ ট্যাগ দেখেন। তিনি বলেছেন, মাসে যা রোজগার করেন, তাতে খেয়ে-পরে থাকতে অসুবিধে হয় না, কিন্তু ‘সবকিছু ঠিকঠাক’ এই জায়গায় পৌঁছাননি।

সবচেয়ে বড় বিস্ফোরকটা এসেছে বাবার প্রসঙ্গে। ঝিলম জানিয়েছেন, তাঁর বাবা যাঁর লেখা স্ক্রিপ্ট, সেটা চুরি করে টলিউডের এক পরিচালক জাতীয় পুরস্কার পেয়েছেন। ওই প্রতারণার পর থেকে ওঁর বাবা গভীর হতাশায় ডুবে যান, আর কোনোদিন কলম ধরেননি।

এই অভিজ্ঞতা থেকেই ঝিলম মনে করেন, ভাগ্য জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। ভাগ্যটা একটু সহায় হলে হয়তো তিনিও নিজেকে গর্ব করে একজন চিত্রনাট্যকারের মেয়ে বলে পরিচয় দিতে পারতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *