বিগ বস বাংলা-য় পা রাখার পর থেকেই জীতু কমল ঘনঘন বিতর্কের কেন্দ্রে। শো চলাকালীন মনামী, সৌরভদের মতো সহপ্রতিযোগীদের প্রতি শারীরিক ব্যবহার নিয়ে অনেকবার সমালোচিত হয়েছেন। ঠিক এই পরিস্থিতিতে বহু তারকাই প্রকাশ্যে জীতুর বিরুদ্ধে কথা বলেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন, মিশমি দাসের সোশ্যাল মিডিয়া পোস্ট। পোস্টে কারোর নাম না থাকলেও, নেটিজেনদের মতে, তাঁর নিশানা স্পষ্টভাবেই জীতুর দিকে।
মিশমির পোস্টটা একেবারে খোলামেলা—‘অনেকদিন ধরে বিগ বস দেখা বন্ধ করেছি। এখন তো মনে হচ্ছে ফেসবুকও বন্ধ করে দিতে হবে! কারণ নিউজফিডে একটা মুখ দেখলেই বমি আসে, মাথার তাপমাত্রা এতই বেড়ে যায় যে এসি-ও ফেল করে যাবে! নাম বললাম না, সবাই বোঝে—হেরো বলতে যা বোঝায়, একদম তার উল্টো মুখটাই ভেসে ওঠে!’
স্বাভাবিকভাবেই মিশমির এই পোস্ট জীতু ফ্যানদের রোষ ডেকে এনেছে। একজন লিখেছেন, ‘নিজেই তো এখন কাজ পাচ্ছেন না, সিরিয়ালেও আর দেখা যায় না—তাই ফুটেজের জন্য, যার মুখে একসময় কাজ হত, আজ তারই নাম নিতে হচ্ছে! সত্যি, ওঁর মতো হৃদয়বান মানুষ আর ক’জন? এত জনকে খাওয়াচ্ছেন, পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, আর আমরা JKians, ওঁকে মন থেকে ভালোবাসি।’
আরেকজন বললেন, ‘আপনাকেও নিশ্চয়ই একটু রিচ দরকার। এই পোস্টেই নিন, বেড়ে যাবে। আপনার উচিত আয়নার সামনে দাঁড়ানো, তাহলে আর জীতুদার ছবি দেখে বমি আসবে না।’
শনিবার-রবিবারের দাদার দরবার-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বেশ কয়েকবার ভর্ৎসনা পেয়েছেন জীতু। এই মুহূর্তে বিগ বস-এর বাড়ি ঠিক দুই ভাগ—জীতু-সৃজলা এবং বাকিরা। কেউ কেউ বলছেন, আসলে এটাই তাঁদের গেম প্ল্যান। আর দু সপ্তাহ পরেই গ্র্যান্ড ফিনালে। মানে, ঘর থেকে আরও কারও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যেই ফিনালেতে জায়গা করে নিয়েছেন জীতু আর সৌরভ। এখন দেখার, সৃজলা, নিরঞ্জন, দুর্নিবার, রাজবীর, মনামী, তনুশ্রী—তাঁদের মধ্যে কাদের কপালে ফাইনালের টিকিট জোটে।
Mishmee Das Comments:
বেশ কদিন ধরে বিগ বস দেখা বন্ধ রেখেছি। এবার মনে হচ্ছে ফেসবুকটাও খোলা বন্ধ করে দিতে হবে! কারণ নিউজফিডে একটা মুখ ভেসে উঠলেই বমি পায়, আর মাথার তাপমাত্রা এমন বেড়ে যায় যে এসি-ও হার মেনে যাবে! নামটা আর বলার কী আছে, সবাই জানে। হেরোর ঠিক উল্টোটা ভাবলেই যার মুখটা ভেসে ওঠে! হেরো 🪷

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় স্কিম, ডিজিটাল পরিষেবা, বিনোদন, ফিনান্স এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।