আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না!’ সংলাপটি বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে সোশাল মিডিয়ায় বেশ ঘুরেছে। ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই মিম, ট্রোল আর রিল ভিডিয়োয় কানে আসছে এই একই লাইন। এবার সেটি হুবহু সেই কান্নার সুরেই শোনা গেল একটি মেগা সিরিয়ালে।
জনপ্রিয় ধারাবাহিক ‘আশীর্বাদ’-এর একটি ক্লিপ নিয়ে সোশাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। ধারাবাহিকটির গল্প এক বাবা ও তাঁর চার ছেলেকে নিয়ে। মল্লার এবং বড়লোক বাড়ির মেয়ে মেঘলার জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়। এই জুটির একটি মজার দৃশ্যেই এসেছে সেফটিপিনের প্রসঙ্গ।
ক্লিপটিতে দেখা যায়, মল্লারের মেজদা ‘সরি’ বলে মেঘলাকে একটি কাপ দেন। মেঘলা মজার ছলে কাপের ফুলটি মল্লারের মেজদার মাথায় আটকে দেন। মল্লার তখন ছোট ভাই পিলুকে বলেন, “এই পিলু, আমার বাবাটার মাথায় একটা সেফটিপিন আটকে দে না রে!” পিলুও দাদাকে নিরাশ করেনি। নন্দিনীর কান্নার সুর আর গলা হুবহু নকল করে সে বলে, “দিতাম তো, কিন্তু আমার বাবাটা সেফটিপিন খুলতে পারে না!” ক্লিপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
যাঁরা এই সেফটিপিন-রহস্য জানেন না, তাঁদের জন্য একটু পিছিয়ে যাওয়া যাক। সিক্রেট রুমে বসে নন্দিনী দেখেন, রাজবীরের ব্লেজারের পিছনে অনেকগুলো সেফটিপিন আটকানো, যা রাজবীর একা খুলতে পারছেন না। ভালোবাসার মানুষকে ওই অবস্থায় দেখে নন্দিনী আবেগ ধরে রাখতে পারেননি। কেঁদে তিনি বলেন, “আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না, কেউ ওকে একটু হেল্প করো!”
দৃশ্যটি সম্প্রচারের পর ট্রোলের বন্যা বয়ে যায়। নন্দিনী অবশ্য বিষয়টি খেলার মনোভাবেই নিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ইন্ডাস্ট্রির অনেকেই এ নিয়ে মজা করছেন, এমনকি তাঁর বাবা-মাও বাদ যাননি। তাতে তাঁর কোনও সমস্যা নেই, বরং তিনি নিজেই বিষয়টি দারুণ উপভোগ করছেন। সিরিয়ালে ডায়লগটি ব্যবহারের পর দর্শকরা বলছেন, সেফটিপিনের ট্রেন্ড এত তাড়াতাড়ি থামছে না।

Deb Sarkar পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, কেন্দ্রীয় স্কিম, ডিজিটাল পরিষেবা, বিনোদন, ফিনান্স এবং অনলাইন আয়ের বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি, অফিসিয়াল পোর্টাল এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে পাঠকদের কাছে সহজ ভাষায় উপস্থাপন করেন।