আর্নিং অনলাইন টেক: বয়সের থেকে এখন রেকর্ড সংখ্যা বেশি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)।
ক্রিকেটবিশ্বে বৈভব ঝড় (Vaibhav Sooryavanshi)
চলতি আইপিএল-এ তরুণদের মধ্যে যে ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে তিনি রাজস্থানের বিধ্বংসী ওপেনার বৈভব সূর্যবংশী। ১৫ বছরের এই বিস্ময় বালক মাঠে নামা মানেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড লেখা। এটাই যেন এখন তাঁর নিয়মিত কাজ। শুধু যে রেকর্ড লিখছেন তা নয়, ভয় ধরিয়ে দিচ্ছেন বিপক্ষের শিবিরে (Vaibhav Sooryavanshi)।
এই তরুণ তুর্কির জন্য এই আইপিএল শুধুই রেকর্ড ব্রেকিং। তাঁর বয়সের থেকে শুধু একটি ম্যাচের চার ছয়ের সংখ্যাই বেশি নয় তাঁর রেকর্ডের সংখ্যাও সেই কথাই বলে। ক্রিকেটবিশ্বের এই বিস্ময় বালক ৩৮ বলে ৯৩ রানের ইনিংসে গড়লেন একাধিক রেকর্ড। ২২১ রান তাড়া করতে নেমে একাধিক মাইলফলক ছুঁলেন তিনি। আইপিএল-এর ইতিহাসে সবথেকে কম বয়সে ছুঁলেন ৫০০ রানের গণ্ডি। ভাঙলেন ঋষভ পন্থের রেকর্ড। ২০১৮ সালে ২০ বছর বয়সে পন্থ এই নজির গড়েছিলেন। এবার তাঁকে সরিয়ে সেই মুকুট পরলেন বৈভব।
তবে এখানেই শেষ নয়, আইপিএল-এর এক মরশুমে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট। চলতি মরশুমে ১৫ বছরের সর্বোচ্চ স্ট্রাইক রেট ২৩৬.৩। তারপর রয়েছেন আন্দ্রে রাসেল এবং অভিষেক শর্মা। এই তালিকায় বাকিরা হলেন নিকোলাস পুরান, ট্র্যাভিস হেড, গেলেন ম্যাক্সওয়েল এবং ক্রিস গেইল (Vaibhav Sooryavanshi)।

প্রথম ভারতীয় হিসেবে আইপিএল-এর একটি সংস্করণে ৫০তো ছক্কা মেরেছেন। বর্তমানে তাঁর ছয়ের সংখ্যা ৫৩। তবে সার্বিকভাবে সর্বোচ্চ ছয়ের তালিকায় রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ২০১২ সালে তাঁর ছয়ের সংখ্যা ৫৯টি। গেইলকে ছাপিয়ে যেতে গেলে তাঁকে আর মাত্র ৭টি ছয় মারতে হবে। তিনি যে বিধ্বংসী ফর্মে রয়েছেন তাতে সেই রেকর্ডও যেকোন সময় ভেঙে যেতে পারে। যেকোন সময় এই রেকর্ড ভেঙে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করে ফেলবেন। গ্রুপ পর্বে রাজস্থানের হাতে রয়েছে একটি ম্যাচ আর প্লে-অফে উঠলে আরেকটি ম্যাচ। সুতরাং বোঝাই যাচ্ছে গেইলের রেকর্ড বেশিদিন সুরক্ষিত নয়।

বৈভবের রেকর্ড লিখতে লিখতে হাপিয়ে গেলেও তাঁর রেকর্ড শেষ হতে চায় না। পাওয়ার হিটিংয়েও ছুঁলেন মাইলস্টোন। ফিন অ্যালেনের পর দুইবার এক ইনিংসে দশ বা তার বেশি ছক্কা হাঁকানোর নজির গড়লেন এই বিস্ময় বালক। তিনি নিজের পাশাপাশি দলকে রেকর্ড গড়তে সাহায্য করলেন। তাঁর সৌজন্যে এক ইনিংসে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড গড়ল রাজস্থান (Vaibhav Sooryavanshi)।
আরও পড়ুন : মোবাইল দিয়ে প্রতিদিন ₹৫০০ ইনকাম করার ১০টি বাস্তব উপায়
ইতিমধ্যেই বৈভবের ভারতীয় সিনিয়র দলে সুযোগের জোরালো দাবি উঠছে। ভারতীয় প্রাক্তন তারকারা ছাড়াও বিদেশি প্রাক্তন তারকারাও তাঁর হয়ে জোর সওয়াল করছেন। অনেকের মতেই বৈভব এখন প্রস্তুত জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য। অন্তত প্রথম একাদশে এক্ষুণি না খেললেও ভারতীয় ড্রেসিং রুমের সঙ্গে যে পরিচিত হতে পারবে।

ভারতীয় প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, ‘৫৩টি ছক্কা হাঁকিয়ে ও এখন ক্রিস গেইলের ৫৯ ছক্কার রেকর্ডের দিকে এগোচ্ছে। আমরা যখন খেলতাম, গেইলকে বল করতে নামলেই ভয় কাজ করতে শুরু করত। বৈভব সূর্যবংশীও এখন সেই একই ভয় তৈরি করছে। গেইলের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ও (Vaibhav Sooryavanshi)।’
এই অল্প কদিনেই বহু প্রশংসা কুড়িয়েছেন বৈভব। তবে সবথেকে বড় প্রশংসাটা তিনি পেলেন LSG কোচ জাস্টিন ল্যাঙ্গারের থেকে। দরাজ সার্টিফিকেট দিলেন তিনি। ল্যাঙ্গার বলেন, ‘বৈভব পার্থক্য গড়ে দিয়েছে। তিন ওভারে ৭৩ রান শেষ করে দেয়। তাই ও-ই পার্থক্য গড়ে দিয়েছে। এদিন আমাদের কয়েকজন তরুণ বোলার খেলেছিল। ওরা অভিজ্ঞতা থেকে শিখবে।’
তিনি আরও যোগ করেন, ‘যেভাবে খেলে, চোখ ধাঁধানো। মিচেল স্টার্ক, আনরিচ নোকিয়াদের মতো বিশ্বমানের বোলারদের যেভাবে খেলেছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এভাবে খেলে কমলা টুপির দখল নেওয়া অনবদ্য। এইভাবে খেলা ঝুঁকিপূর্ণ। কিন্তু ও প্রত্যেক ম্যাচে একইভাবে খেলছে এবং প্রচুর রান করছে। শুধু মাত্র ছয় মারছে না, প্রত্যেক ম্যাচে রান পাচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ। স্টার্ক এবং নোকিয়ার অভিব্যক্তি দেখেই অনেক কিছু বোঝা গিয়েছে। পরবর্তীতে কী হবে? এত অল্প বয়স (Vaibhav Sooryavanshi)। যখন পুরোপুরি ব্যাকরণ মেনে ব্যাট করতে শিখে যাবে?’
ল্যাঙ্গার বলেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, ব্র্যাডম্যান কি এত রান করত? আমি বলি, উনি মানিয়ে নিতেন। সূর্যবংশী ততটাই ভাল। যেখানেই খেলবে মানিয়ে নেবে। ওকে কোথায় বল করবে? ও সব জায়গাতেই মানিয়ে নেবে। ও ভবিষ্যতে আরও ভাল হবে। যা বিশ্ব ক্রিকেটের জন্য ভয়ঙ্কর।’
সুতরাং উঠতি তারকাদের মধ্যে বৈভব যে অনত্যম নাম সেটা এখন ক্রিকেটবিশ্ব জেনে গেছে। এর আগেও মুম্বইয়ের বিরুদ্ধে বুমরাকে তিনিযে অবলীলায় ছক্কা হাঁকিয়েছিলেন সেখানেও তাঁর দক্ষতার পরিচয় পাওয়া গেছিল যদিও প্রত্যেক ম্যাচেই তিনি নিজের বিস্ময় প্রতিভার পরিচয় দিয়ে যাচ্ছেন। এখন দেখার এরপর তিনি আর কী কী রেকর্ড ভাঙেন এবং নিজের নামে নতুন করে ইতিহাস লেখেন (Vaibhav Sooryavanshi)।