srijla jeetu

Jeetu Kamal and Srijla Guha: ‘তোমার প্রতি টান নেই, তুমি থাকতে পারবে না…’! বিগ বসের ঘরে সৃজলার সঙ্গে শনের প্রসঙ্গ তুলে কী বললেন জীতু? ফাঁস সম্পূর্ণ কথোপকথন

Bigg Boss Bangla

জীতুর প্রতি নিজের ভালোবাসার কথা ইতিমধ্যেই প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি। যদিও সৃজলার তরফে সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি, তবুও বিগ বসের ঘরে তাঁদের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি দর্শকদের। গত কয়েকদিনে দুজনের মধ্যে বেড়েছে ঘনিষ্ঠতার মুহূর্ত। কখনও সৃজলাকে দেখা যাচ্ছে জীতুর হাত ধরে থাকতে, কখনও স্নেহভরে তাঁর মাথায় হাত বুলিয়ে দিতে। এমনকী, জীতুর চশমা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিতেও দেখা গিয়েছে তাঁকে। তাঁদের এই বিশেষ সমীকরণ নিয়েই এখন দর্শকমহলে শুরু হয়েছে নানা আলোচনা।

মঙ্গলবার রাতে কী কথা হয় জীতু ও সৃজলার? Jeetu Kamal and Srijla Guha

দুজনের মধ্যেকার হওয়া কথোপকথন যথাসম্ভব তুলে ধরা হল। তবে এই পুরোটাই হয়েছে ফিসফিসিয়ে, সৃজলার দিক থেকে তো আকারে-ইঙ্গিতে।

জীতু: তুমি তার সঙ্গেই থাকবে?

সৃজলা: তাই মনে হয় প্র্যাকটিক্যাল হবে।

জীতু: তুমি থাকতে পারবে না, তুমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, অ্যাডজাস্ট করবে তারপর ছেড়ে দেবে।

সৃজলা: শিওর?

জীতু: হুম, টু থ্রি হান্ড্রেড পার্সেন্ট।

সৃজলা: চান্স নেওয়াটা কি ভুল?

জীতু: অবশ্যই, লাইফ নিয়ে চান্স নিচ্ছ, ভুল না? টান নেই কোনো, তুমি পারবে না আমি জানি।

সৃজলা: সেটা কেন হবে? সেটা হবে না।

জীতু: আমার জন্য তোমাকে ছেড়ে থাকা অসম্ভব। তোমাদের যা কথা শুনেছি, বা শুনছি বা বুঝছি। আমি বলছি তো চোট লাগার পর ‘ওনার’ একটা ভিডিয়ো দেখেছিলাম। সেখানেও চোখ মুখ দেখে বুঝতে পারিনি যে…

অনেক এগিয়ে আমি ওখানে ইমোশনের দিক থেকে। অসম্ভব তোমার সঙ্গে অ্য়াডজাস্ট করা। বা তোমাকে কন্ট্রোল করা। প্রতিদিন মনোমালিন্য হবে। করে নাও, দুবছর চান্স নাও। আগেও বলেছি, তুমি গ্যাম্বলিং করেছো। করো, তোমার লাইফ, তুমি যা ইচ্ছা করো। কিন্তু আমি থাকবে। আমি কারও নামে নিন্দেমন্দ করছি না। কিন্তু সত্যি একদিন সামনে আসবে। সে তুমি বুঝবে। আমি থাকব। হোপ-ফোপ বলে রাত্রে বলছ আউট। বাইরে একজন আছে, এদিকে হোপ। কোনো মানে নেই এইটা-ঐটা।

সৃজলা: না

জীতু: কী না?

সৃজলা: ভাবছি মানে…

জীতু: ওহ! আগে এইটা পরে ওইটা ভাবছ! তোমাকে সামলাতে ম্যাচিওরড লোক দরকার।

সৃজলা: আমি ম্যাচিওরড?

জীতু: অনেক। লড়ছ শুধু, নেচারের বিরুদ্ধে গিয়ে লড়ছ। সব তোমার নেচার। তুমি অ্য়াডজাস্ট করছ। তাহলে ওই কথাই রইল?

সৃজলা: কী?

জীতু: তুমি আর তোমার আউটসাইডার, বাড়ির আউটসাইডার খুশি থাকো। আমি আমার মতো করে খুশি থাকছি। বারো দিন বাকি তাই বেশি তাড়াহুড়ো করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *