আর্নিং অনলাইন টেক: চাকরির পাশাপাশি আয় বাড়ানোর জন্য করতে পারেন এই পাঁচটি কাজ (Income)।
আয়ের উৎস বাড়াতে করুন এই কাজগুলি (Income)
যতদিন যাচ্ছে আমাদের চারপাশ কঠিন হয়ে উঠছে। প্রতিযোগিতা বাড়ছে লাফিয়ে আর সেই সঙ্গে বাড়ছে বাজার দর। অনেক সময়েই দেখা যায় চাকরি করার পর মাসের শেষে টান পড়ে পকেটে। বাড়িতে বাবা, মায়ের ওষুধ হোক বা নিজের জন্য হাতখরচ, সন্তানের স্কুল ফি থেকে মুদির দোকান সবটাই যেন তখন জটিল অঙ্কের সমীকরণ মেনে চলসিতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই সমস্যা। অথবা হাত পাততে হয় অন্য কারোর কাছ থেকে (Income)।
সময়ের সঙ্গে সঙ্গে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। চাকরিজীবীর পাশাপাশি বহু তরুণ তরুণীরাও খুঁজছে আয়ের পথ। আগে যেখানে আয়ের উৎস বাড়াতে অনেকেই টিউশন করতেন এখন চাইছেন বাড়িতে বসে স্টেবেল ইনকাম। তবে এখন আয়ের উৎস আর সীমাবদ্ধ নয় বরং বহু জায়গা থেকে যায় করা যেতে পারে।
সম্প্রতি এক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী ৪০ শতাংশের বেশি মানুষ এই প্যাসিভ ইনকাম বেছে নিচ্ছেন। অনেকে এখন থেকে লাখের বেশিও রোজগার করছেন। গোটা বিশ্বের সঙ্গে এই সাইড ইনকামের চাহিদা ভারতের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একদিকে আয়ের উৎস বাড়ানো আর অন্য দিকে নিরাপত্তা এই দুই কারণে অনেকেই চাকরির পাশাপাশি খুঁজে নিচ্ছেন আয়ের নানান উৎস। আসুন জেনে নেওয়া যাক যে পাঁচটি উপায়ে রোজগার বাড়ানো যেতে পারে (Income)।

১) গ্রাফিক ডিসাইন (Income)
যুগের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে ব্যবসার হার। একটা ব্যবসা বা একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে তার নামের পাশাপাশি দরকার পড়ে লোগোর। যাতে মানুষ সেই লোগো দেখেই চিনে নিতে সেই কোম্পানিকে। অনলাইনে এমন অনেক অনেক প্লাটফর্ম আছে যেখান থেকে এই কাজগুলি পাওয়া যায়। এখানে মাস গেলে বেশ ভাল অঙ্কের অর্থ উপার্জন হয়। এমনকি বিদেশি ক্লায়েন্টও পাওয়া যায় বেশ কিছু সাইটে। এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন অনেক তরুণ তরুণী। অনেকে শুরুতে ফোন দিয়ে করে পরে দামি সেট আপ তৈরি করে (Income)।
কোথায় পাবেন কাজ – Fiverr, Upwork
২) অনলাইন কোর্স এবং ই-বুক
একদিকে যেমন জনপ্রিয়তা পেয়েছে কনটেন্ট ক্রিয়েশন তেমন যুগের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে ই-বুক পড়ার। রাস্তায় যেতে যেতে বা দূরে কোথাও জার্নি করতে করতে ফোনেই পড়ে নিতে চাইছেন অনেকে ই-বুক। সেক্ষেত্রে যদি আপনি লেখালিখি করেন তবে সেটাকে কাজে লাগিয়ে ই-বুক তৈরি করে বিক্রি করতে পারেন।
কোথায় পাবেন কাজ: Udemy, Gumroad
৩) ডিজিটাল মার্কেটিং
যদি আপনি নানান রকম তথ্যমূলক ভিডিও বানাতে চান বা টিউটোরিয়াল ক্লাস করতে চান সেক্ষেত্রে ভিডিও বানিয়ে আপলোড করেত পারেন। একবার যদি সেই কনটেন্ট হিট হয়ে যায় সেখান থেকে দীর্ঘিদিন ধরে রোজগার করে যেতে পারবেন। তবে যেকোন অনলাইন ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং। সেটা যতটা স্ট্রং হবে আপনার রোজগার তত বাড়বে। সেক্ষত্রে কোন কোর্স করে আপনি নিজেও বাড়ি থেকে বসে এই কাজ করতে পারবেন। যতদিন যাবে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়বে (Income)।
আরও পড়ুন : মোবাইল দিয়ে প্রতিদিন ₹৫০০ ইনকাম করার ১০টি বাস্তব উপায়
৪) ওয়েবসাইট তৈরি
দিনদিন টেকনোলজি বাড়ছে। আগে যে কাজের জন্য বাইরে যেতে হট এখন সেটা হয়ে যাচ্ছে একটা ক্লিকে। যেভাবে অনলাইন ব্যবসা বাড়ছে সেখানে এখন সবটাই করা যাচ্ছে ফোন দিয়ে। তবে যেকোন ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজন ভাল একটা ওয়েবসাইট (Income)। ভাল ভাবে ওয়েবসাইট ডিসাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট জানলে দেশ বিদেশের ক্লাইন্টের কাছ থেকে কাজ পাওয়া কঠিন হয় না আর রোজগারও হয় বেশ ভাল।
৫) প্রিন্ট অন ডিমান্ড
এখন গিফ্ট দেওয়ার রীতি এক থাকলেও গিফ্ট আইটেম বদলে গেছে। অনেকেই তাঁর কাছের মানুষকে তাঁর পছন্দের লেখা বা আঁকা দিয়ে টি-শার্ট, কাপ ইত্যাদি উপহার দিতে চান। সেক্ষেত্রে অনলাইন ডিসাইন শিখে সেগুলো আপলোড করে বিক্রি করতে পারবেন। এখানে আয়ের অঙ্ক বেশ ভালই (Income)।
এর পাশাপাশি চাটজিপিটি ব্যবহার করে রোজগারের আরও নানান রাস্তা আপনাদের সামনে খুলে যেতে পারে। সেখানে স্ক্রিপ্ট জেনারেট করে নানান এয়াই টুলস ব্যবহার করে ভিডিও বানিয়ে সঠিকভাবে আপলোড করতে পারেন তবে সেক্ষত্রে যে প্ল্যাটফর্মে আপলোড করবেন তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী থাকে সেগুলো মেনে করতে হবে। এর পাশাপাশি কোনও বিষয়ের উপর যদি রিসার্চও করতে চান সেক্ষত্রে আপনি সাহায্য নিতে পারেন বিভিন্ন ফ্রি এয়াই টুলস-এর।
তবে হ্যাঁ যারা সবে শুরু করতে চলেছেন তাঁদের জন্য ভাল হবে শুরুতে ফ্রি টুলস ব্যবহার করা। সেখানে আগে কিছুদিন হাত পাকিয়ে নিয়ে এরপর ধীরে ধীরে কাজে অগ্রসর হওয়া। ইউটিউব-এ টিউটোরিয়াল ভিডিও-রও সাহায্য নিতে পারেন শুরুতে (Income)।